কঠিন প্রশ্ন

বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন — কাঠিন্য: কঠিন (মডেল টেস্টে ব্যবহারের জন্য)

প্রশ্ন ব্যাংক

কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক) ৪০০ জন খ) ৫০০ জন গ) ৫৬০ জন ঘ) ৭৬০ জন

প্রশ্ন ব্যাংক

একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২। হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?

ক) ৭/৯ খ) ৯/১১ গ) ১১/১৩ ঘ) ১৩/১৫

প্রশ্ন ব্যাংক

একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?

ক) ১৫ : ১৬ খ) ২০ : ১২ গ) ১৬ : ১৫ ঘ) ১২ : ২০

প্রশ্ন ব্যাংক

সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?

ক) ৮/১৫ ঘণ্টা খ) ৩/৪ ঘণ্টা গ) ৫/৮ ঘণ্টা ঘ) ২/৩ ঘণ্টা

Scroll to Top