গাণিতিক যুক্তি — প্রশ্ন

প্রশ্ন ব্যাংক

এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

ক) ৬৫ বছর খ) ২৮ বছর গ) ৩৩ বছর ঘ) ৫৩ বছর

প্রশ্ন ব্যাংক

৬০ মিটার দীর্ঘ একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?

ক) ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার খ) ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার গ) ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার ঘ) ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার

প্রশ্ন ব্যাংক

একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?

ক) ১৫ : ১৬ খ) ২০ : ১২ গ) ১৬ : ১৫ ঘ) ১২ : ২০

প্রশ্ন ব্যাংক

এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?

ক) ১০০ কেজি খ) ৮০ কেজি গ) ৫০ কেজি ঘ) ৬০ কেজি

Scroll to Top