১২তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

১২তম বিসিএস (পুলিশ) প্রিলিমিনারি — মোট ১০০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যার লিংকসহ। প্রথমে নিজে উত্তর ঠিক করুন, তারপর “উত্তর দেখুন” চাপুন।

← সব বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক

  1. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-

    1. ক) বিভক্তি
    2. খ) ধাতু
    3. গ) প্রত্যয়
    4. ঘ) কৃৎ
    উত্তর দেখুন

    ✔ খ) ধাতু — ব্যাখ্যা ও বিস্তারিত

  2. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?

    1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
    2. খ) মধুসূদন দত্ত
    3. গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
    4. ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
    উত্তর দেখুন

    ✔ ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় — ব্যাখ্যা ও বিস্তারিত

  3. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-

    1. ক) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
    2. খ) বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
    3. গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
    4. ঘ) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
    উত্তর দেখুন

    ✔ গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন — ব্যাখ্যা ও বিস্তারিত

  4. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

    1. ক) নিখুঁত
    2. খ) আনমনা
    3. গ) অবহেলা
    4. ঘ) নিমরাজি
    উত্তর দেখুন

    ✔ ঘ) নিমরাজি — ব্যাখ্যা ও বিস্তারিত

  5. কোন বানানটি শুদ্ধ?

    1. ক) পাষাণ
    2. খ) পাষান
    3. গ) পাসান
    4. ঘ) পাশান
    উত্তর দেখুন

    ✔ ক) পাষাণ — ব্যাখ্যা ও বিস্তারিত

  6. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-

    1. ক) শাহ মুহম্মদ সগীর
    2. খ) সাবিরিদ খান
    3. গ) শেখ ফয়জুল্লাহ
    4. ঘ) মুহম্মদ কবীর
    উত্তর দেখুন

    ✔ ক) শাহ মুহম্মদ সগীর — ব্যাখ্যা ও বিস্তারিত

  7. ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ রচয়িতা-

    1. ক) রামনিধি গুপ্ত
    2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    3. গ) অতুলপ্রসাদ সেন
    4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
    উত্তর দেখুন

    ✔ গ) অতুলপ্রসাদ সেন — ব্যাখ্যা ও বিস্তারিত

  8. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-

    1. ক) মহাকাব্য
    2. খ) পত্রকাব্য
    3. গ) গীতিকাব্য
    4. ঘ) আখ্যানকাব্য
    উত্তর দেখুন

    ✔ খ) পত্রকাব্য — ব্যাখ্যা ও বিস্তারিত

  9. রোহিণী কোন উপন্যাসের নায়িকা?

    1. ক) কৃষ্ণকান্তের উইল
    2. খ) চোখের বালি
    3. গ) গৃহদাহ
    4. ঘ) পথের পাঁচালী
    উত্তর দেখুন

    ✔ ক) কৃষ্ণকান্তের উইল — ব্যাখ্যা ও বিস্তারিত

  10. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

    1. ক) ঘোড়াকে চাবুক মার
    2. খ) ডাক্তার ডাক
    3. গ) গাড়ি স্টেশন ছেড়েছে
    4. ঘ) মুষলধারে বৃষ্টি পড়ছে
    উত্তর দেখুন

    ✔ ক) ঘোড়াকে চাবুক মার — ব্যাখ্যা ও বিস্তারিত

  11. রূপসী বাংলার কবি-

    1. ক) জসীমউদ্‌দীন
    2. খ) জীবনানন্দ দাশ
    3. গ) কালিদাস রায়
    4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
    উত্তর দেখুন

    ✔ খ) জীবনানন্দ দাশ — ব্যাখ্যা ও বিস্তারিত

  12. বটতলার পুঁথি বলতে বোঝায়-

    1. ক) মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
    2. খ) বটতলা নামক স্থানে রচিত কাব্য
    3. গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
    4. ঘ) অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
    উত্তর দেখুন

    ✔ গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য — ব্যাখ্যা ও বিস্তারিত

  13. এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’

    1. ক) অউক্ত
    2. খ) অব্যক্ত
    3. গ) অনুক্ত
    4. ঘ) অব্যাক্ত
    উত্তর দেখুন

    ✔ গ) অনুক্ত — ব্যাখ্যা ও বিস্তারিত

  14. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-

    1. ক) রাম বসু এবং ভোলা ময়রা
    2. খ) এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
    3. গ) সাবিরিদ খান এবং দাশরথি রায়
    4. ঘ) আলাওল এবং ভারতচন্দ্র
    উত্তর দেখুন

    ✔ খ) এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় — ব্যাখ্যা ও বিস্তারিত

  15. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

    1. ক) ঠগী
    2. খ) পানাস
    3. গ) পাঠক
    4. ঘ) সেলামী
    উত্তর দেখুন

    ✔ গ) পাঠক — ব্যাখ্যা ও বিস্তারিত

  16. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক?

    1. ক) অমাবস্যার চাঁদ; আকাশকুসুম
    2. খ) বক ধার্মিক; বিড়াল তপস্বী
    3. গ) রুই-কাতলা; কেউকেটা
    4. ঘ) বক ধার্মিক; ভিজে বেড়াল
    উত্তর দেখুন

    ✔ খ) বক ধার্মিক; বিড়াল তপস্বী — ব্যাখ্যা ও বিস্তারিত

  17. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

    1. ক) নাটক
    2. খ) ছোটগল্প
    3. গ) প্রবন্ধ
    4. ঘ) গীতিকবিতা
    উত্তর দেখুন

    ✔ ঘ) গীতিকবিতা — ব্যাখ্যা ও বিস্তারিত

  18. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-

    1. ক) ইউসুফ-জুলেখা
    2. খ) রসুলবিজয়
    3. গ) নূরনামা
    4. ঘ) শবে মেরাজ
    উত্তর দেখুন

    ✔ ক) ইউসুফ-জুলেখা — ব্যাখ্যা ও বিস্তারিত

  19. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

    1. ক) চাকু, চাকর
    2. খ) খদ্দর, হরতাল
    3. গ) চা, চিনি
    4. ঘ) রিকশা, রেস্তোরাঁ
    উত্তর দেখুন

    ✔ গ) চা, চিনি — ব্যাখ্যা ও বিস্তারিত

  20. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-

    1. ক) ভাষাতত্ত্ববিদ
    2. খ) সাহিত্যের ইতিহাস রচয়িতা
    3. গ) ইসলাম প্রচারক
    4. ঘ) সমাজ সংস্কারক
    উত্তর দেখুন

    ✔ ক) ভাষাতত্ত্ববিদ — ব্যাখ্যা ও বিস্তারিত

  21. What is the verb of the word ‘Shortly’?

    1. ক) Short
    2. খ) Shorter
    3. গ) Shorten
    4. ঘ) Shortness
    উত্তর দেখুন

    ✔ গ) Shorten — ব্যাখ্যা ও বিস্তারিত

  22. Choose the correct sentence-

    1. ক) Let he and you be witnesses
    2. খ) Let you and him be witnesses
    3. গ) Let you and he be witnesses
    4. ঘ) Let you and he be witness
    উত্তর দেখুন

    ✔ খ) Let you and him be witnesses — ব্যাখ্যা ও বিস্তারিত

  23. Choose the correct sentence-

    1. ক) The matter was informed to the police.
    2. খ) The matter has been informed of the police.
    3. গ) The police was informed of the matter.
    4. ঘ) The police were informed of the matter.
    উত্তর দেখুন

    ✔ ঘ) The police were informed of the matter. — ব্যাখ্যা ও বিস্তারিত

  24. Who, Which, What are-

    1. ক) Demonstrative pronoun
    2. খ) Relative pronoun
    3. গ) Reflexive pronoun
    4. ঘ) Indefinite pronoun
    উত্তর দেখুন

    ✔ খ) Relative pronoun — ব্যাখ্যা ও বিস্তারিত

  25. Choose the correct one-

    1. ক) Mispel
    2. খ) Misspell
    3. গ) Mispell
    4. ঘ) Misspel
    উত্তর দেখুন

    ✔ খ) Misspell — ব্যাখ্যা ও বিস্তারিত

  26. Fill in the blank: ‘What is the time ___ your watch?’

    1. ক) by
    2. খ) in
    3. গ) at
    4. ঘ) with
    উত্তর দেখুন

    ✔ ক) by — ব্যাখ্যা ও বিস্তারিত

  27. Fill in the blank: ‘Give my ___ to him.’

    1. ক) Warm compliment
    2. খ) Compliments
    3. গ) Best compliment
    4. ঘ) Heartiest compliment
    উত্তর দেখুন

    ✔ খ) Compliments — ব্যাখ্যা ও বিস্তারিত

  28. ‘Caesar and Cleopatra’ is-

    1. ক) a tragedy by Shakespeare
    2. খ) a play by G. B. Shaw
    3. গ) a poem by Lord Byron
    4. ঘ) a novel by S. T. Coleridge
    উত্তর দেখুন

    ✔ খ) a play by G. B. Shaw — ব্যাখ্যা ও বিস্তারিত

  29. Who is the greatest modern English dramatist?

    1. ক) Virginia Woolf
    2. খ) George Bernard Shaw
    3. গ) P. B. Shelley
    4. ঘ) S. T. Coleridge
    উত্তর দেখুন

    ✔ খ) George Bernard Shaw — ব্যাখ্যা ও বিস্তারিত

  30. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?

    1. ক) James Baker
    2. খ) Dr. Kissinger
    3. গ) Bertrand Russell
    4. ঘ) Lenin
    উত্তর দেখুন

    ✔ গ) Bertrand Russell — ব্যাখ্যা ও বিস্তারিত

  31. Who is the author of ‘A Farewell to Arms’?

    1. ক) T. S. Eliot
    2. খ) John Milton
    3. গ) Plato
    4. ঘ) Ernest Hemingway
    উত্তর দেখুন

    ✔ ঘ) Ernest Hemingway — ব্যাখ্যা ও বিস্তারিত

  32. Who is the most famous satirist in English literature?

    1. ক) Alexander Pope
    2. খ) Jonathan Swift
    3. গ) William Wordsworth
    4. ঘ) Butler
    উত্তর দেখুন

    ✔ খ) Jonathan Swift — ব্যাখ্যা ও বিস্তারিত

  33. What is the synonym of ‘Delude’?

    1. ক) Demand
    2. খ) Permit
    3. গ) Aggravate
    4. ঘ) Deceive
    উত্তর দেখুন

    ✔ ঘ) Deceive — ব্যাখ্যা ও বিস্তারিত

  34. What is the noun of the word ‘Waste’?

    1. ক) Waste
    2. খ) Wasting
    3. গ) Wastage
    4. ঘ) Wasteful
    উত্তর দেখুন

    ✔ গ) Wastage — ব্যাখ্যা ও বিস্তারিত

  35. What is the antonym of ‘Queer’?

    1. ক) Integrated
    2. খ) Orderly
    3. গ) Abnormal
    4. ঘ) Odd
    উত্তর দেখুন

    ✔ খ) Orderly — ব্যাখ্যা ও বিস্তারিত

  36. What is the adjective of the word ‘Heart’?

    1. ক) Heart
    2. খ) Hearten
    3. গ) Heartening
    4. ঘ) Heartful
    উত্তর দেখুন

    ✔ গ) Heartening — ব্যাখ্যা ও বিস্তারিত

  37. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃনগর ট্রেনটির নাম-

    1. ক) এগারসিন্দুর এক্সপ্রেস
    2. খ) পারাবত এক্সপ্রেস
    3. গ) উপকূল এক্সপ্রেস
    4. ঘ) সৈকত এক্সপ্রেস
    উত্তর দেখুন

    ✔ গ) উপকূল এক্সপ্রেস — ব্যাখ্যা ও বিস্তারিত

  38. বাংলাদেশের বৃহত্তম হাওর-

    1. ক) পাথরচাওলি
    2. খ) হাইল
    3. গ) চলনবিল
    4. ঘ) হাকালুকি
    উত্তর দেখুন

    ✔ ঘ) হাকালুকি — ব্যাখ্যা ও বিস্তারিত

  39. কেওক্রাডং-এর উচ্চতা প্রায়-

    1. ক) ১০১০ মিটার
    2. খ) ১৫৩০ মিটার
    3. গ) ১২৩২ মিটার
    4. ঘ) ১৩৬৪ মিটার
    উত্তর দেখুন

    ✔ গ) ১২৩২ মিটার — ব্যাখ্যা ও বিস্তারিত

  40. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়-

    1. ক) ১৪ কোটি পাউন্ড
    2. খ) ১৩ কোটি পাউন্ড
    3. গ) ১০.৫ কোটি পাউন্ড
    4. ঘ) ৯.৫ কোটি পাউন্ড
    উত্তর দেখুন

    ✔ ঘ) ৯.৫ কোটি পাউন্ড — ব্যাখ্যা ও বিস্তারিত

  41. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-

    1. ক) ১০০ বর্গমাইল
    2. খ) ৯০ বর্গমাইল
    3. গ) ১৬০ বর্গমাইল
    4. ঘ) ৮০ বর্গমাইল
    উত্তর দেখুন

    ✔ নির্ভরযোগ্য তথ্যের অভাবে কোনো অপশন নিশ্চিত নয় (ব্যাখ্যা দেখুন) — ব্যাখ্যা ও বিস্তারিত

  42. একটি কাঁচা পাটের গাঁটের ওজন-

    1. ক) ৩.৫ মণ
    2. খ) ৪ মণ
    3. গ) ৪.৫ মণ
    4. ঘ) ৫ মণ
    উত্তর দেখুন

    ✔ ক) ৩.৫ মণ — ব্যাখ্যা ও বিস্তারিত

  43. গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-

    1. ক) নেপালে জলাধার নির্মাণ
    2. খ) গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
    3. গ) বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
    4. ঘ) গঙ্গার শাখা নদীসমূহের পানিপ্রবাহ বৃদ্ধি
    উত্তর দেখুন

    ✔ ক) নেপালে জলাধার নির্মাণ — ব্যাখ্যা ও বিস্তারিত

  44. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-

    1. ক) দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
    2. খ) দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
    3. গ) বন্যা নিয়ন্ত্রণে দু’দেশের মধ্যে সহযোগিতা
    4. ঘ) দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
    উত্তর দেখুন

    ✔ গ) বন্যা নিয়ন্ত্রণে দু’দেশের মধ্যে সহযোগিতা — ব্যাখ্যা ও বিস্তারিত

  45. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-

    1. ক) ২ মার্চ
    2. খ) ২৩ মার্চ
    3. গ) ১০ মার্চ
    4. ঘ) ২৫ মার্চ
    উত্তর দেখুন

    ✔ ক) ২ মার্চ — ব্যাখ্যা ও বিস্তারিত

  46. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?

    1. ক) পার্বত্য চট্টগ্রাম
    2. খ) সিলেট
    3. গ) রাজশাহী
    4. ঘ) রংপুর
    উত্তর দেখুন

    ✔ গ) রাজশাহী — ব্যাখ্যা ও বিস্তারিত

  47. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন-

    1. ক) শায়েস্তা খান
    2. খ) নবাব সলিমুল্লাহ
    3. গ) মির্জা আহমদ জান
    4. ঘ) মির্জা গোলাম পীর
    উত্তর দেখুন

    ✔ গ) মির্জা আহমদ জান ও ঘ) মির্জা গোলাম পীর (দুটিই সঠিক) — ব্যাখ্যা ও বিস্তারিত

  48. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

    1. ক) ফখরুদ্দিন মোবারক শাহ
    2. খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
    3. গ) জালালুদ্দিন মুহাম্মদ আকবর
    4. ঘ) ঈসা খান
    উত্তর দেখুন

    ✔ খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ — ব্যাখ্যা ও বিস্তারিত

  49. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-

    1. ক) জামালগঞ্জে
    2. খ) জকিগঞ্জে
    3. গ) বিজয়পুরে
    4. ঘ) রানীগঞ্জে
    উত্তর দেখুন

    ✔ ক) জামালগঞ্জে — ব্যাখ্যা ও বিস্তারিত

  50. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-

    1. ক) রানীগঞ্জে
    2. খ) বিজয়পুরে
    3. গ) টেকেরহাটে
    4. ঘ) বাগালীবাজারে
    উত্তর দেখুন

    ✔ খ) বিজয়পুরে — ব্যাখ্যা ও বিস্তারিত

  51. “এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি” এর রচয়িতা-

    1. ক) জহির রায়হান
    2. খ) গাফ্‌ফার চৌধুরী
    3. গ) শামসুর রাহমান
    4. ঘ) মাহবুব-উল-আলম চৌধুরী
    উত্তর দেখুন

    ✔ ঘ) মাহবুব-উল-আলম চৌধুরী — ব্যাখ্যা ও বিস্তারিত

  52. মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-

    1. ক) মহাস্থান
    2. খ) কর্ণসুবর্ণ
    3. গ) পুণ্ড্রনগর
    4. ঘ) রামাবতী
    উত্তর দেখুন

    ✔ গ) পুণ্ড্রনগর — ব্যাখ্যা ও বিস্তারিত

  53. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

    1. ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
    2. খ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
    3. গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
    4. ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
    উত্তর দেখুন

    ✔ গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল — ব্যাখ্যা ও বিস্তারিত

  54. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত-

    1. ক) মহাস্থানে
    2. খ) শাহজাদপুরে
    3. গ) নেত্রকোনায়
    4. ঘ) রামপালে
    উত্তর দেখুন

    ✔ ক) মহাস্থানে — ব্যাখ্যা ও বিস্তারিত

  55. জাপান পার্ল হারবার আক্রমণ করে-

    1. ক) ৭ ডিসেম্বর, ১৯৪১
    2. খ) ২৩ জুন, ১৯৪২
    3. গ) ৩ নভেম্বর, ১৯৪২
    4. ঘ) ২৬ জুলাই, ১৯৪৩
    উত্তর দেখুন

    ✔ ক) ৭ ডিসেম্বর, ১৯৪১ — ব্যাখ্যা ও বিস্তারিত

  56. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-

    1. ক) ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
    2. খ) ইরাকের কুয়েত দখল অবসান করা
    3. গ) স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
    4. ঘ) উপরের সবকটি
    উত্তর দেখুন

    ✔ ঘ) উপরের সবকটি — ব্যাখ্যা ও বিস্তারিত

  57. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-

    1. ক) পিকিং স্পোর্টস স্টেডিয়াম
    2. খ) বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
    3. গ) ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
    4. ঘ) চায়না স্পোর্টস স্টেডিয়াম
    উত্তর দেখুন

    ✔ গ) ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং — ব্যাখ্যা ও বিস্তারিত

  58. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-

    1. ক) ১৩৭
    2. খ) ১২১
    3. গ) ১১৭
    4. ঘ) ১১০
    উত্তর দেখুন

    ✔ নির্ভরযোগ্য তথ্যের অভাবে কোনো অপশন নিশ্চিত নয় (ব্যাখ্যা দেখুন) — ব্যাখ্যা ও বিস্তারিত

  59. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

    1. ক) দামেস্ক চুক্তি
    2. খ) আলজিয়ার্স চুক্তি
    3. গ) কায়রো চুক্তি
    4. ঘ) বৈরুত চুক্তি
    উত্তর দেখুন

    ✔ খ) আলজিয়ার্স চুক্তি — ব্যাখ্যা ও বিস্তারিত

  60. ‘৫০০ দিনের প্ল্যান’ বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে-

    1. ক) ‘ওয়ারশ’ জোট ভেঙে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
    2. খ) রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
    3. গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
    4. ঘ) পূর্ব জার্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
    উত্তর দেখুন

    ✔ গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা — ব্যাখ্যা ও বিস্তারিত

  61. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশুমৃত্যুর সংখ্যা-

    1. ক) ৪,০০,০০০
    2. খ) ৪০,০০০
    3. গ) ৪৪,০০০
    4. ঘ) ৫৪,০০০
    উত্তর দেখুন

    ✔ খ) ৪০,০০০ — ব্যাখ্যা ও বিস্তারিত

  62. হাজার হ্রদের দেশ কোনটি?

    1. ক) নরওয়ে
    2. খ) ফিনল্যান্ড
    3. গ) ইন্দোনেশিয়া
    4. ঘ) জাপান
    উত্তর দেখুন

    ✔ খ) ফিনল্যান্ড — ব্যাখ্যা ও বিস্তারিত

  63. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-

    1. ক) ওএইউ
    2. খ) আরব লীগ
    3. গ) জিসিসি
    4. ঘ) ওএএস
    উত্তর দেখুন

    ✔ গ) জিসিসি — ব্যাখ্যা ও বিস্তারিত

  64. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল-

    1. ক) ১৪ জুলাই, ১৭৮৯
    2. খ) ৭ জুন, ১৭৮৮
    3. গ) ৫ অক্টোবর, ১৭৮৮
    4. ঘ) ২৬ আগস্ট, ১৭৮৮
    উত্তর দেখুন

    ✔ ক) ১৪ জুলাই, ১৭৮৯ — ব্যাখ্যা ও বিস্তারিত

  65. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-

    1. ক) লিওপোল্ডভিল
    2. খ) জিম্বাবুয়ে
    3. গ) জিবুতি
    4. ঘ) জায়ারে
    উত্তর দেখুন

    ✔ ঘ) জায়ারে — ব্যাখ্যা ও বিস্তারিত

  66. ‘ট্রাফালগার স্কয়ার’ কোন শহরে অবস্থিত?

    1. ক) ওয়াশিংটন
    2. খ) প্যারিস
    3. গ) মস্কো
    4. ঘ) লন্ডন
    উত্তর দেখুন

    ✔ ঘ) লন্ডন — ব্যাখ্যা ও বিস্তারিত

  67. মিসর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-

    1. ক) ১৯৫৬ সালে
    2. খ) ১৯৫৫ সালে
    3. গ) ১৯৫৪ সালে
    4. ঘ) ১৯৫৩ সালে
    উত্তর দেখুন

    ✔ ক) ১৯৫৬ সালে — ব্যাখ্যা ও বিস্তারিত

  68. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ-

    1. ক) সরকারি নির্দেশ
    2. খ) দূর থেকে চোখে পড়বে বলে
    3. গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
    4. ঘ) দেখতে সুন্দর লাগে
    উত্তর দেখুন

    ✔ গ) তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য — ব্যাখ্যা ও বিস্তারিত

  69. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

    1. ক) PC = PD
    2. খ) PA = PB
    3. গ) PB = PA
    4. ঘ) PB = PD
    উত্তর দেখুন

    ✔ ঘ) PB = PD — ব্যাখ্যা ও বিস্তারিত

  70. P-এর মান কত হলে 4x² − Px + 9 একটি পূর্ণবর্গ হবে?

    1. ক) 10
    2. খ) 9
    3. গ) 16
    4. ঘ) 12
    উত্তর দেখুন

    ✔ ঘ) 12 — ব্যাখ্যা ও বিস্তারিত

  71. নিচের কোন সংখ্যাটি √2 এবং √3-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?

    1. ক) (√2 + √3)/2
    2. খ) (√2 · √3)/2
    3. গ) 1.5
    4. ঘ) 1.8
    উত্তর দেখুন

    ✔ গ) 1.5 — ব্যাখ্যা ও বিস্তারিত

  72. x² − 8x − 8y + 16 + y²-এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

    1. ক) −2xy
    2. খ) 8xy
    3. গ) 6xy
    4. ঘ) 2xy
    উত্তর দেখুন

    ✔ ঘ) 2xy — ব্যাখ্যা ও বিস্তারিত

  73. 2x² − x − 15-এর উৎপাদক হবে-

    1. ক) (x + 6)(x − 5)
    2. খ) (x − 5)(x − 6)
    3. গ) (x + 3)(2x − 5)
    4. ঘ) (2x + 5)(x − 3)
    উত্তর দেখুন

    ✔ ঘ) (2x + 5)(x − 3) — ব্যাখ্যা ও বিস্তারিত

  74. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয়-

    1. ক) বর্গক্ষেত্র
    2. খ) চতুর্ভুজ
    3. গ) রম্বস
    4. ঘ) সামান্তরিক
    উত্তর দেখুন

    ✔ গ) রম্বস — ব্যাখ্যা ও বিস্তারিত

  75. a⁴ + 4-এর উৎপাদক কী কী?

    1. ক) (a² + 2a + 2)(a² − 2a − 2)
    2. খ) (a² + 2a + 2)(a² − 2a + 2)
    3. গ) (a² − 2a + 2)(a² + 2a − 2)
    4. ঘ) (a² − 2a − 2)(a² − 2a + 2)
    উত্তর দেখুন

    ✔ খ) (a² + 2a + 2)(a² − 2a + 2) — ব্যাখ্যা ও বিস্তারিত

  76. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

    1. ক) ৬৪√৩ বর্গমিটার
    2. খ) ১৯২ বর্গমিটার
    3. গ) ৬৪ বর্গমিটার
    4. ঘ) ৩২√৩ বর্গমিটার
    উত্তর দেখুন

    ✔ ক) ৬৪√৩ বর্গমিটার — ব্যাখ্যা ও বিস্তারিত

  77. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?

    1. ক) ২২%
    2. খ) ২৫%
    3. গ) ২০%
    4. ঘ) ৩০%
    উত্তর দেখুন

    ✔ গ) ২০% — ব্যাখ্যা ও বিস্তারিত

  78. বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

    1. ক) ১৫টি
    2. খ) ২০টি
    3. গ) ২৫টি
    4. ঘ) ১৮টি
    উত্তর দেখুন

    ✔ খ) ২০টি — ব্যাখ্যা ও বিস্তারিত

  79. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদীপথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

    1. ক) ৯ ঘণ্টা
    2. খ) ১২ ঘণ্টা
    3. গ) ১০ ঘণ্টা
    4. ঘ) ১৮ ঘণ্টা
    উত্তর দেখুন

    ✔ খ) ১২ ঘণ্টা — ব্যাখ্যা ও বিস্তারিত

  80. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, …। পরবর্তী সংখ্যাটি কত?

    1. ক) ১০১
    2. খ) ১০২
    3. গ) ৭৫
    4. ঘ) ৫৯
    উত্তর দেখুন

    ✔ ক) ১০১ — ব্যাখ্যা ও বিস্তারিত

  81. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

    1. ক) ২.০৫৭৩৪
    2. খ) ০.২০৫৭৩৪
    3. গ) ০.০২০৫৭৩৪
    4. ঘ) ২০.৫৭৩৪০
    উত্তর দেখুন

    ✔ গ) ০.০২০৫৭৩৪ — ব্যাখ্যা ও বিস্তারিত

  82. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

    1. ক) ৩৬০০
    2. খ) ২৪০০
    3. গ) ১২০০
    4. ঘ) ৩০০০
    উত্তর দেখুন

    ✔ ক) ৩৬০০ — ব্যাখ্যা ও বিস্তারিত

  83. ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬-এর মিশ্র অনুপাত কত?

    1. ক) ৭২ : ১০৫
    2. খ) ৭২ : ৩৫
    3. গ) ৩৫ : ৭২
    4. ঘ) ১৫ : ৭২
    উত্তর দেখুন

    ✔ গ) ৩৫ : ৭২ — ব্যাখ্যা ও বিস্তারিত

  84. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে এর বাহুর সংখ্যা কত?

    1. ক) ৪
    2. খ) ৭
    3. গ) ৯
    4. ঘ) ৮
    উত্তর দেখুন

    ✔ ঘ) ৮ — ব্যাখ্যা ও বিস্তারিত

  85. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-

    1. ক) অফসেট মুদ্রণ পদ্ধতিতে
    2. খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
    3. গ) ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
    4. ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
    উত্তর দেখুন

    ✔ ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে — ব্যাখ্যা ও বিস্তারিত

  86. কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে, কারণ-

    1. ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
    2. খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
    3. গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
    4. ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
    উত্তর দেখুন

    ✔ গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান — ব্যাখ্যা ও বিস্তারিত

  87. আকাশে বিজলি চমকায়-

    1. ক) মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
    2. খ) দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
    3. গ) মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
    4. ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
    উত্তর দেখুন

    ✔ ক) মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে — ব্যাখ্যা ও বিস্তারিত

  88. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-

    1. ক) ৭৫ ডিবি
    2. খ) ৯০ ডিবি
    3. গ) ১০৫ ডিবি
    4. ঘ) ১২০ ডিবি
    উত্তর দেখুন

    ✔ গ) ১০৫ ডিবি — ব্যাখ্যা ও বিস্তারিত

  89. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর-

    1. ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
    2. খ) প্রতিসরণ
    3. গ) বিচ্ছুরণ
    4. ঘ) পোলারায়ন
    উত্তর দেখুন

    ✔ খ) প্রতিসরণ — ব্যাখ্যা ও বিস্তারিত

  90. রান্না করার হাঁড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

    1. ক) এটি হালকা ও দামে সস্তা
    2. খ) এটি সব দেশেই পাওয়া যায়
    3. গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
    4. ঘ) এটি সহজে ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
    উত্তর দেখুন

    ✔ গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় — ব্যাখ্যা ও বিস্তারিত

  91. গ্রিনহাউস ইফেক্ট বলতে বোঝায়-

    1. ক) সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি
    2. খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
    3. গ) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
    4. ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
    উত্তর দেখুন

    ✔ খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি — ব্যাখ্যা ও বিস্তারিত

  92. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায়-

    1. ক) রেডিও ট্রান্সমিটারের সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
    2. খ) রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
    3. গ) কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
    4. ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
    উত্তর দেখুন

    ✔ ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন — ব্যাখ্যা ও বিস্তারিত

  93. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখগতিতে ব্যবহার করতে পারে, কারণ-

    1. ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
    2. খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
    3. গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
    4. ঘ) পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
    উত্তর দেখুন

    ✔ খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় — ব্যাখ্যা ও বিস্তারিত

  94. সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-

    1. ক) নাইট্রিক অ্যাসিড
    2. খ) সালফিউরিক অ্যাসিড
    3. গ) অ্যামোনিয়াম ক্লোরাইড
    4. ঘ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
    উত্তর দেখুন

    ✔ খ) সালফিউরিক অ্যাসিড — ব্যাখ্যা ও বিস্তারিত

  95. ফোলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?

    1. ক) বাষ্পীয় ইঞ্জিন
    2. খ) অন্তর্দহন ইঞ্জিন
    3. গ) স্টার্লিং ইঞ্জিন
    4. ঘ) রকেট ইঞ্জিন
    উত্তর দেখুন

    ✔ ঘ) রকেট ইঞ্জিন — ব্যাখ্যা ও বিস্তারিত

  96. ফিউশন প্রক্রিয়ায়-

    1. ক) একটি পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
    2. খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
    3. গ) ভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু গঠিত
    4. ঘ) একটি পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়
    উত্তর দেখুন

    ✔ খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে — ব্যাখ্যা ও বিস্তারিত

  97. প্রবল জোয়ারের কারণ, এ সময়-

    1. ক) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
    2. খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
    3. গ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
    4. ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে
    উত্তর দেখুন

    ✔ ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে — ব্যাখ্যা ও বিস্তারিত

  98. নিচের কোন উক্তিটি সঠিক?

    1. ক) বায়ু একটি যৌগিক পদার্থ
    2. খ) বায়ু একটি মৌলিক পদার্থ
    3. গ) বায়ু একটি মিশ্র পদার্থ
    4. ঘ) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বোঝায়
    উত্তর দেখুন

    ✔ গ) বায়ু একটি মিশ্র পদার্থ — ব্যাখ্যা ও বিস্তারিত

  99. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-

    1. ক) মূল মধ্যরেখা
    2. খ) কর্কটক্রান্তি রেখা
    3. গ) মকরক্রান্তি রেখা
    4. ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
    উত্তর দেখুন

    ✔ খ) কর্কটক্রান্তি রেখা — ব্যাখ্যা ও বিস্তারিত

  100. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-

    1. ক) আয়ন বায়ু
    2. খ) প্রত্যয়ন বায়ু
    3. গ) মৌসুমি বায়ু
    4. ঘ) নিয়ত বায়ু
    উত্তর দেখুন

    ✔ ঘ) নিয়ত বায়ু — ব্যাখ্যা ও বিস্তারিত

Scroll to Top