৪৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

৪৪তম বিসিএস প্রিলিমিনারি — মোট ২০০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যার লিংকসহ। প্রথমে নিজে উত্তর ঠিক করুন, তারপর “উত্তর দেখুন” চাপুন।

← সব বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক

  1. কোন দেশ থেকে ‘আরব বসন্ত’-এর সূচনা হয়?

    1. ক) মিসর
    2. খ) তিউনিশিয়া
    3. গ) লিবিয়া
    4. ঘ) সিরিয়া
    উত্তর দেখুন

    ✔ খ) তিউনিশিয়া — ব্যাখ্যা ও বিস্তারিত

  2. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?

    1. ক) ২০১০
    2. খ) ২০১২
    3. গ) ২০১৪
    4. ঘ) ২০১৬
    উত্তর দেখুন

    ✔ গ) ২০১৪ — ব্যাখ্যা ও বিস্তারিত

  3. কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?

    1. ক) গায়ানা
    2. খ) বলিভিয়া
    3. গ) ব্রাজিল
    4. ঘ) কলম্বিয়া
    উত্তর দেখুন

    ✔ খ) বলিভিয়া — ব্যাখ্যা ও বিস্তারিত

  4. বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?

    1. ক) জেনেভা
    2. খ) প্যারিস
    3. গ) গ্লাসগো
    4. ঘ) ব্রাসেলস
    উত্তর দেখুন

    ✔ গ) গ্লাসগো — ব্যাখ্যা ও বিস্তারিত

  5. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?

    1. ক) ২০৪০
    2. খ) ২০২৬
    3. গ) ২০২৪
    4. ঘ) ২০৩০
    উত্তর দেখুন

    ✔ খ) ২০২৬ — ব্যাখ্যা ও বিস্তারিত

  6. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?

    1. ক) জার্মানি
    2. খ) ইতালি
    3. গ) পোল্যান্ড
    4. ঘ) ইউক্রেন
    উত্তর দেখুন

    ✔ ঘ) ইউক্রেন — ব্যাখ্যা ও বিস্তারিত

  7. গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?

    1. ক) যুক্তরাষ্ট্র
    2. খ) প্রাচীন গ্রিস
    3. গ) প্রাচীন রোম
    4. ঘ) প্রাচীন ভারত
    উত্তর দেখুন

    ✔ খ) প্রাচীন গ্রিস — ব্যাখ্যা ও বিস্তারিত

  8. নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?

    1. ক) জর্দান
    2. খ) ইরান
    3. গ) মিসর
    4. ঘ) মালয়েশিয়া
    উত্তর দেখুন

    ✔ ক) জর্দান — ব্যাখ্যা ও বিস্তারিত

  9. World Economic Forum এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

    1. ক) প্যারিস
    2. খ) জুরিখ
    3. গ) দাভোস
    4. ঘ) বার্ন
    উত্তর দেখুন

    ✔ গ) দাভোস — ব্যাখ্যা ও বিস্তারিত

  10. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?

    1. ক) পাকিস্তান ও আফগানিস্তান
    2. খ) ভারত ও আফগানিস্তান
    3. গ) পাকিস্তান ও ভারত
    4. ঘ) আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
    উত্তর দেখুন

    ✔ গ) পাকিস্তান ও ভারত — ব্যাখ্যা ও বিস্তারিত

  11. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?

    1. ক) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
    2. খ) অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
    3. গ) আগস্ট মাসের শেষ সোমবার
    4. ঘ) অক্টোবর মাসের প্রথম সোমবার
    উত্তর দেখুন

    ✔ সঠিক উত্তর অপশনে নেই — ব্যাখ্যা ও বিস্তারিত

  12. কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?

    1. ক) জর্ডান ও মিসর
    2. খ) কুয়েত ও বাহরাইন
    3. গ) তিউনিসিয়া ও আলজেরিয়া
    4. ঘ) লিবিয়া ও ওমান
    উত্তর দেখুন

    ✔ ক) জর্ডান ও মিসর — ব্যাখ্যা ও বিস্তারিত

  13. কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?

    1. ক) ১৯৪৮, ফ্রান্স
    2. খ) ১৯৪৮, সুইজারল্যান্ড
    3. গ) ১৯৬১, রোম
    4. ঘ) ১৯৫২, লন্ডন
    উত্তর দেখুন

    ✔ ক) ১৯৪৮, ফ্রান্স — ব্যাখ্যা ও বিস্তারিত

  14. ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?

    1. ক) ভিয়েতনাম
    2. খ) উত্তর কোরিয়া
    3. গ) চীন
    4. ঘ) রাশিয়া
    উত্তর দেখুন

    ✔ গ) চীন — ব্যাখ্যা ও বিস্তারিত

  15. নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?

    1. ক) লাওস
    2. খ) হংকং
    3. গ) ভিয়েতনাম
    4. ঘ) কম্বোডিয়া
    উত্তর দেখুন

    ✔ খ) হংকং — ব্যাখ্যা ও বিস্তারিত

  16. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

    1. ক) নিউইয়র্ক
    2. খ) বোস্টন
    3. গ) লন্ডন
    4. ঘ) ক্যানবেরা
    উত্তর দেখুন

    ✔ ক) নিউইয়র্ক — ব্যাখ্যা ও বিস্তারিত

  17. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?

    1. ক) ১ বছর
    2. খ) ২ বছর
    3. গ) ৪ বছর
    4. ঘ) ৫ বছর
    উত্তর দেখুন

    ✔ খ) ২ বছর — ব্যাখ্যা ও বিস্তারিত

  18. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?

    1. ক) তিন বছর
    2. খ) সাত বছর
    3. গ) চার বছর
    4. ঘ) নয় বছর
    উত্তর দেখুন

    ✔ ঘ) নয় বছর — ব্যাখ্যা ও বিস্তারিত

  19. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?

    1. ক) ২০২১-২০৩০
    2. খ) ২০২৪-২০৩২
    3. গ) ২০২১-২০৪১
    4. ঘ) ২০২২-২০৫০
    উত্তর দেখুন

    ✔ গ) ২০২১-২০৪১ — ব্যাখ্যা ও বিস্তারিত

  20. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?

    1. ক) যুক্তরাষ্ট্র
    2. খ) সুইজারল্যান্ড
    3. গ) বাংলাদেশ
    4. ঘ) ভারত
    উত্তর দেখুন

    ✔ গ) বাংলাদেশ — ব্যাখ্যা ও বিস্তারিত

  21. ‘ইতরবিশেষ’ বলতে বোঝায়—

    1. ক) দুর্বৃত্ত
    2. খ) চালাকি
    3. গ) পার্থক্য
    4. ঘ) অপদার্থ
    উত্তর দেখুন

    ✔ গ) পার্থক্য — ব্যাখ্যা ও বিস্তারিত

  22. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?

    1. ক) গো + অক্ষ = গবাক্ষ
    2. খ) পৌ + অক = পাবক
    3. গ) বি + অঙ্গ = বঙ্গ
    4. ঘ) যতি + ইন্দ্র = যতীন্দ্র
    উত্তর দেখুন

    ✔ ক) গো + অক্ষ = গবাক্ষ — ব্যাখ্যা ও বিস্তারিত

  23. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম—

    1. ক) আবদুল কাদের
    2. খ) খতিব মিয়া
    3. গ) আক্কাস আলী
    4. ঘ) আরেফ আলী
    উত্তর দেখুন

    ✔ ঘ) আরেফ আলী — ব্যাখ্যা ও বিস্তারিত

  24. ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’—পঙ্‌ক্তিটির রচয়িতা—

    1. ক) বিদ্যাপতি
    2. খ) গোবিন্দদাস
    3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
    4. ঘ) কৃষ্ণদাস কবিরাজ
    উত্তর দেখুন

    ✔ গ) রবীন্দ্রনাথ ঠাকুর — ব্যাখ্যা ও বিস্তারিত

  25. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম—

    1. ক) সৈয়দ মুজতবা আলী
    2. খ) কাজী আবদুল ওদুদ
    3. গ) নজিবর রহমান
    4. ঘ) রোকেয়া সাখাওয়াৎ হোসেন
    উত্তর দেখুন

    ✔ গ) নজিবর রহমান — ব্যাখ্যা ও বিস্তারিত

  26. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

    1. ক) আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
    2. খ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
    3. গ) তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
    4. ঘ) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
    উত্তর দেখুন

    ✔ গ) তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল। — ব্যাখ্যা ও বিস্তারিত

  27. নিচের কোনটি যৌগিক বাক্য?

    1. ক) দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
    2. খ) তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
    3. গ) মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
    4. ঘ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
    উত্তর দেখুন

    ✔ ঘ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী। — ব্যাখ্যা ও বিস্তারিত

  28. ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?

    1. ক) রতন
    2. খ) কবাট
    3. গ) পিচাশ
    4. ঘ) মুলুক
    উত্তর দেখুন

    ✔ গ) পিচাশ — ব্যাখ্যা ও বিস্তারিত

  29. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ—

    1. ক) অমাবস্যা
    2. খ) গলাধাক্কা দেওয়া
    3. গ) কাছে টানা
    4. ঘ) কাস্তে
    উত্তর দেখুন

    ✔ খ) গলাধাক্কা দেওয়া — ব্যাখ্যা ও বিস্তারিত

  30. ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?

    1. ক) পর্তুগিজ
    2. খ) হিন্দি
    3. গ) গুজরাটি
    4. ঘ) ফরাসি
    উত্তর দেখুন

    ✔ গ) গুজরাটি — ব্যাখ্যা ও বিস্তারিত

  31. কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?

    1. ক) জানিবার ইচ্ছা
    2. খ) জয় করিবার ইচ্ছা
    3. গ) হনন করিবার ইচ্ছা
    4. ঘ) যুদ্ধ করিবার ইচ্ছা
    উত্তর দেখুন

    ✔ খ) জয় করিবার ইচ্ছা — ব্যাখ্যা ও বিস্তারিত

  32. নিচের কোনটি তৎসম শব্দ?

    1. ক) পছন্দ
    2. খ) হিসাব
    3. গ) ধূলি
    4. ঘ) শৌখিন
    উত্তর দেখুন

    ✔ গ) ধূলি — ব্যাখ্যা ও বিস্তারিত

  33. নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?

    1. ক) কহ্‌
    2. খ) কথ্‌
    3. গ) বুধ্‌
    4. ঘ) পঠ্‌
    উত্তর দেখুন

    ✔ ক) কহ্‌ — ব্যাখ্যা ও বিস্তারিত

  34. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল—

    1. ক) বর্ণবাদের পুনরুত্থান
    2. খ) রাষ্ট্রবিপ্লব
    3. গ) চিন্তাবিপ্লব
    4. ঘ) অভিবাসন বিপ্লব
    উত্তর দেখুন

    ✔ গ) চিন্তাবিপ্লব — ব্যাখ্যা ও বিস্তারিত

  35. শুদ্ধ বানান কোনটি?

    1. ক) মুমুর্ষু
    2. খ) মূমুর্ষূ
    3. গ) মুমূর্ষু
    4. ঘ) মূমূর্ষূ
    উত্তর দেখুন

    ✔ গ) মুমূর্ষু — ব্যাখ্যা ও বিস্তারিত

  36. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?

    1. ক) বহ্নি
    2. খ) আবীর
    3. গ) বায়ুসখা
    4. ঘ) বৈশ্বানর
    উত্তর দেখুন

    ✔ খ) আবীর — ব্যাখ্যা ও বিস্তারিত

  37. ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’—এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত?

    1. ক) অপহ্নুতি
    2. খ) যমক
    3. গ) অর্থোন্নতি
    4. ঘ) অভিযোজন
    উত্তর দেখুন

    ✔ ক) অপহ্নুতি — ব্যাখ্যা ও বিস্তারিত

  38. ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?

    1. ক) অব্যয়ীভাব
    2. খ) দ্বিগু
    3. গ) বহুব্রীহি
    4. ঘ) দ্বন্দ্ব
    উত্তর দেখুন

    ✔ ক) অব্যয়ীভাব — ব্যাখ্যা ও বিস্তারিত

  39. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’—কথাটি সংকোচন করলে হবে—

    1. ক) তন্ময়
    2. খ) মন্ময়
    3. গ) মৃন্ময়
    4. ঘ) চিন্ময়
    উত্তর দেখুন

    ✔ গ) মৃন্ময় — ব্যাখ্যা ও বিস্তারিত

  40. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?

    1. ক) জগন্নাথ
    2. খ) বিষ্ণু
    3. গ) প্রজাপতি
    4. ঘ) শিব
    উত্তর দেখুন

    ✔ ঘ) শিব — ব্যাখ্যা ও বিস্তারিত

  41. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?

    1. ক) নেপালের রাজদরবার থেকে
    2. খ) গোয়ালঘর থেকে
    3. গ) পাঠশালা থেকে
    4. ঘ) কান্তজীর মন্দির থেকে
    উত্তর দেখুন

    ✔ খ) গোয়ালঘর থেকে — ব্যাখ্যা ও বিস্তারিত

  42. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?

    1. ক) মারাঠি
    2. খ) হিন্দি
    3. গ) মৈথিলি
    4. ঘ) গুজরাটি
    উত্তর দেখুন

    ✔ গ) মৈথিলি — ব্যাখ্যা ও বিস্তারিত

  43. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’—এই মনোবাঞ্ছাটি কার?

    1. ক) ভবানন্দের
    2. খ) ভাঁড়ুদত্তের
    3. গ) ঈশ্বরী পাটুনীর
    4. ঘ) ফুল্লরার
    উত্তর দেখুন

    ✔ গ) ঈশ্বরী পাটুনীর — ব্যাখ্যা ও বিস্তারিত

  44. নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?

    1. ক) কাজী আব্দুল ওদুদ
    2. খ) এস ওয়াজেদ আলি
    3. গ) আবুল ফজল
    4. ঘ) আবদুল কাদির
    উত্তর দেখুন

    ✔ খ) এস ওয়াজেদ আলি — ব্যাখ্যা ও বিস্তারিত

  45. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?

    1. ক) বিষের বাঁশী
    2. খ) অগ্নি-বীণা
    3. গ) সিন্ধু-হিন্দোল
    4. ঘ) চক্রবাক
    উত্তর দেখুন

    ✔ খ) অগ্নি-বীণা — ব্যাখ্যা ও বিস্তারিত

  46. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?

    1. ক) শনিবারের চিঠি
    2. খ) বঙ্গদর্শন
    3. গ) তত্ত্ববোধিনী
    4. ঘ) সংবাদ প্রভাকর
    উত্তর দেখুন

    ✔ ক) শনিবারের চিঠি — ব্যাখ্যা ও বিস্তারিত

  47. নিচের কোনটি উপন্যাস নয়?

    1. ক) দিবারাত্রির কাব্য
    2. খ) শেষের কবিতা
    3. গ) পল্লী-সমাজ
    4. ঘ) কবিতার কথা
    উত্তর দেখুন

    ✔ ঘ) কবিতার কথা — ব্যাখ্যা ও বিস্তারিত

  48. ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?

    1. ক) দীনেশচন্দ্র সেন
    2. খ) গোপাল হালদার
    3. গ) আহমদ শরীফ
    4. ঘ) সুকুমার সেন
    উত্তর দেখুন

    ✔ গ) আহমদ শরীফ — ব্যাখ্যা ও বিস্তারিত

  49. ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

    1. ক) কৃষ্ণকান্তের উইল
    2. খ) দুর্গেশনন্দিনী
    3. গ) মৃণালিনী
    4. ঘ) বিষবৃক্ষ
    উত্তর দেখুন

    ✔ গ) মৃণালিনী — ব্যাখ্যা ও বিস্তারিত

  50. ‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

    1. ক) খেয়া
    2. খ) মানসী
    3. গ) কল্পনা
    4. ঘ) সোনার তরী
    উত্তর দেখুন

    ✔ খ) মানসী — ব্যাখ্যা ও বিস্তারিত

  51. ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?

    1. ক) নষ্টনীড়
    2. খ) নামঞ্জুর গল্প
    3. গ) রবিবার
    4. ঘ) ল্যাবরেটরি
    উত্তর দেখুন

    ✔ গ) রবিবার — ব্যাখ্যা ও বিস্তারিত

  52. ‘সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে।’—কার রচিত পঙ্‌ক্তি?

    1. ক) রজনীকান্ত সেন
    2. খ) ইসমাইল হোসেন সিরাজী
    3. গ) কামিনী রায়
    4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
    উত্তর দেখুন

    ✔ গ) কামিনী রায় — ব্যাখ্যা ও বিস্তারিত

  53. ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?

    1. ক) কালো বরফ
    2. খ) খেলাঘর
    3. গ) অনুর পাঠশালা
    4. ঘ) জীবন আমার বোন
    উত্তর দেখুন

    ✔ ঘ) জীবন আমার বোন — ব্যাখ্যা ও বিস্তারিত

  54. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?

    1. ক) কবর
    2. খ) বহিপীর
    3. গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
    4. ঘ) ওরা কদম আলী
    উত্তর দেখুন

    ✔ খ) বহিপীর — ব্যাখ্যা ও বিস্তারিত

  55. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি—

    1. ক) মহাকাব্য
    2. খ) ইতিহাস গ্রন্থ
    3. গ) উপন্যাস
    4. ঘ) ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ
    উত্তর দেখুন

    ✔ গ) উপন্যাস — ব্যাখ্যা ও বিস্তারিত

  56. ‘By and large’ means—

    1. ক) everywhere
    2. খ) very large
    3. গ) mostly
    4. ঘ) far away
    উত্তর দেখুন

    ✔ গ) mostly — ব্যাখ্যা ও বিস্তারিত

  57. Francis Bacon is an illustrious—

    1. ক) essayist
    2. খ) dramatist
    3. গ) novelist
    4. ঘ) journalist
    উত্তর দেখুন

    ✔ ক) essayist — ব্যাখ্যা ও বিস্তারিত

  58. ‘He could not win but learnt a lot.’ Which part of speech is the word ‘but’?

    1. ক) an adverb
    2. খ) a verb
    3. গ) an adjective
    4. ঘ) a conjunction
    উত্তর দেখুন

    ✔ ঘ) a conjunction — ব্যাখ্যা ও বিস্তারিত

  59. Select the appropriate preposition: ‘Are you doing anything special ____ the weekend?’

    1. ক) at
    2. খ) with
    3. গ) on
    4. ঘ) for
    উত্তর দেখুন

    ✔ ক) at, গ) on — ব্যাখ্যা ও বিস্তারিত

  60. What is the plural form of ‘sheep’?

    1. ক) sheeps
    2. খ) sheep
    3. গ) shepes
    4. ঘ) sheepses
    উত্তর দেখুন

    ✔ খ) sheep — ব্যাখ্যা ও বিস্তারিত

  61. ‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s—

    1. ক) Julius Caesar
    2. খ) Macbeth
    3. গ) Comedy of Errors
    4. ঘ) As You Like It
    উত্তর দেখুন

    ✔ ঘ) As You Like It — ব্যাখ্যা ও বিস্তারিত

  62. ‘To get along with’ means—

    1. ক) to adjust
    2. খ) to interest
    3. গ) to accompany
    4. ঘ) to walk
    উত্তর দেখুন

    ✔ ক) to adjust — ব্যাখ্যা ও বিস্তারিত

  63. The synonym for ‘panoramic’ is—

    1. ক) scenic
    2. খ) narrow
    3. গ) limited
    4. ঘ) restricted
    উত্তর দেখুন

    ✔ ক) scenic — ব্যাখ্যা ও বিস্তারিত

  64. The antonym for ‘slothful’ is—

    1. ক) playful
    2. খ) sluggish
    3. গ) energetic
    4. ঘ) quarrelsome
    উত্তর দেখুন

    ✔ গ) energetic — ব্যাখ্যা ও বিস্তারিত

  65. Alexander Pope’s ‘Essay on Man’ is a—

    1. ক) novel
    2. খ) treatise
    3. গ) short story
    4. ঘ) poem
    উত্তর দেখুন

    ✔ ঘ) poem — ব্যাখ্যা ও বিস্তারিত

  66. What is the verb form of the word ‘ability’?

    1. ক) capable
    2. খ) inability
    3. গ) enable
    4. ঘ) unable
    উত্তর দেখুন

    ✔ গ) enable — ব্যাখ্যা ও বিস্তারিত

  67. The word ‘equivocation’ refers to—

    1. ক) stating like an author
    2. খ) two contradictory things in the same statement
    3. গ) free expression of opinions
    4. ঘ) a true statement
    উত্তর দেখুন

    ✔ খ) two contradictory things in the same statement — ব্যাখ্যা ও বিস্তারিত

  68. “Life’s but a walking shadow, a poor player, / That struts and frets his hour upon the stage, / And then is heard no more.” These memorable lines in Shakespearean tragedy are spoken by—

    1. ক) Lady Macbeth
    2. খ) Banquo
    3. গ) Duncan
    4. ঘ) Macbeth
    উত্তর দেখুন

    ✔ ঘ) Macbeth — ব্যাখ্যা ও বিস্তারিত

  69. Which of the following words is spelt correctly?

    1. ক) authoratative
    2. খ) authorattative
    3. গ) authoritative
    4. ঘ) autheritative
    উত্তর দেখুন

    ✔ গ) authoritative — ব্যাখ্যা ও বিস্তারিত

  70. Find out the active form of the sentence: ‘By whom can our country be saved?’

    1. ক) Who can save our country?
    2. খ) Our country has been saved by who?
    3. গ) Who save our country?
    4. ঘ) Who will save our country?
    উত্তর দেখুন

    ✔ ক) Who can save our country? — ব্যাখ্যা ও বিস্তারিত

  71. “All changed, changed utterly: / A terrible beauty is born.” This extract is taken from W. B. Yeats’ poem titled—

    1. ক) No Second Troy
    2. খ) Easter 1916
    3. গ) The Second Coming
    4. ঘ) The Wild Swans at Coole
    উত্তর দেখুন

    ✔ খ) Easter 1916 — ব্যাখ্যা ও বিস্তারিত

  72. Identify the correct passive form: ‘Do not close the door.’

    1. ক) Let not the door close.
    2. খ) Let not the door be closed.
    3. গ) Let not the door close.
    4. ঘ) Let not door closed.
    উত্তর দেখুন

    ✔ খ) Let not the door be closed. — ব্যাখ্যা ও বিস্তারিত

  73. The poetic drama ‘Murder in the Cathedral’ was written by—

    1. ক) Harold Pinter
    2. খ) G. B. Shaw
    3. গ) T. S. Eliot
    4. ঘ) Samuel Beckett
    উত্তর দেখুন

    ✔ গ) T. S. Eliot — ব্যাখ্যা ও বিস্তারিত

  74. ‘All for Love’ is a drama written by—

    1. ক) John Dryden
    2. খ) William Congreve
    3. গ) John Bunyan
    4. ঘ) Francis Bacon
    উত্তর দেখুন

    ✔ ক) John Dryden — ব্যাখ্যা ও বিস্তারিত

  75. ‘Sitting happily, the chicken laid eggs.’ The underlined part (Sitting happily) is a/an—

    1. ক) noun clause
    2. খ) subordinate clause
    3. গ) independent clause
    4. ঘ) coordinate clause
    উত্তর দেখুন

    ✔ খ) subordinate clause — ব্যাখ্যা ও বিস্তারিত

  76. Caliban is an important character from Shakespeare’s—

    1. ক) The Tempest
    2. খ) Hamlet
    3. গ) Macbeth
    4. ঘ) Othello
    উত্তর দেখুন

    ✔ ক) The Tempest — ব্যাখ্যা ও বিস্তারিত

  77. What kind of noun is ‘river’?

    1. ক) Material
    2. খ) Collective
    3. গ) Proper
    4. ঘ) Common
    উত্তর দেখুন

    ✔ ঘ) Common — ব্যাখ্যা ও বিস্তারিত

  78. ‘Caesar and Cleopatra’ is—

    1. ক) a tragedy by William Shakespeare
    2. খ) a poem by Lord Byron
    3. গ) a play by Bernard Shaw
    4. ঘ) a novel by S. T. Coleridge
    উত্তর দেখুন

    ✔ গ) a play by Bernard Shaw — ব্যাখ্যা ও বিস্তারিত

  79. Identify the right tense: ‘My father ____ before I came.’

    1. ক) would be leaving
    2. খ) had been leaving
    3. গ) had left
    4. ঘ) will leave
    উত্তর দেখুন

    ✔ গ) had left — ব্যাখ্যা ও বিস্তারিত

  80. Which of the following words is spelt incorrectly?

    1. ক) reminescence
    2. খ) glycerin
    3. গ) idiosyncrasy
    4. ঘ) lexicography
    উত্তর দেখুন

    ✔ ক) reminescence — ব্যাখ্যা ও বিস্তারিত

  81. Who wrote the picaresque novel titled ‘Tom Jones’?

    1. ক) Samuel Richardson
    2. খ) Horace Walpole
    3. গ) Henry Fielding
    4. ঘ) Laurence Sterne
    উত্তর দেখুন

    ✔ গ) Henry Fielding — ব্যাখ্যা ও বিস্তারিত

  82. The story of ‘Moby Dick’ centres on—

    1. ক) a mermaid
    2. খ) a whale
    3. গ) a crocodile
    4. ঘ) a shark
    উত্তর দেখুন

    ✔ খ) a whale — ব্যাখ্যা ও বিস্তারিত

  83. ‘He prayeth best, who loveth best.’—Who said it?

    1. ক) John Milton
    2. খ) John Donne
    3. গ) Lord Byron
    4. ঘ) S. T. Coleridge
    উত্তর দেখুন

    ✔ ঘ) S. T. Coleridge — ব্যাখ্যা ও বিস্তারিত

  84. The controlling sentence of a paragraph is known as—

    1. ক) content modulator
    2. খ) terminator
    3. গ) thesis statement
    4. ঘ) topic sentence
    উত্তর দেখুন

    ✔ ঘ) topic sentence — ব্যাখ্যা ও বিস্তারিত

  85. Choose the correct comparative form of the sentence: ‘Very few boys are as industrious as Zaman.’

    1. ক) Zaman is one of the most industrious boys.
    2. খ) Zaman is more industrious than most other boys.
    3. গ) Zaman is really industrious like other boys.
    4. ঘ) Zaman is as industrious as other boys.
    উত্তর দেখুন

    ✔ খ) Zaman is more industrious than most other boys. — ব্যাখ্যা ও বিস্তারিত

  86. Identify the appropriate preposition: Your opinion is identical ____ mine.

    1. ক) for
    2. খ) in
    3. গ) with
    4. ঘ) by
    উত্তর দেখুন

    ✔ গ) with — ব্যাখ্যা ও বিস্তারিত

  87. ‘Paradise Lost’ attempted to—

    1. ক) justify the ways of man to God.
    2. খ) show that Satan and God have equal power.
    3. গ) justify the ways of God to man.
    4. ঘ) explain why both good and evil are necessary.
    উত্তর দেখুন

    ✔ গ) justify the ways of God to man. — ব্যাখ্যা ও বিস্তারিত

  88. “Oh, lift me as a wave, a leaf, a cloud! / I fall upon the thorns of life! I bleed!” The extract is taken from P. B. Shelley’s poem—

    1. ক) The Cloud
    2. খ) To a Skylark
    3. গ) Ode to the West Wind
    4. ঘ) Adonais
    উত্তর দেখুন

    ✔ গ) Ode to the West Wind — ব্যাখ্যা ও বিস্তারিত

  89. Who wrote the short story ‘The Ant and the Grasshopper’?

    1. ক) Guy de Maupassant
    2. খ) W. Somerset Maugham
    3. গ) J. K. Rowling
    4. ঘ) O. Henry
    উত্তর দেখুন

    ✔ খ) W. Somerset Maugham — ব্যাখ্যা ও বিস্তারিত

  90. The word ‘vital’ is a/an—

    1. ক) noun
    2. খ) adverb
    3. গ) adjective
    4. ঘ) verb
    উত্তর দেখুন

    ✔ গ) adjective — ব্যাখ্যা ও বিস্তারিত

  91. 2 log₁₀5 + log₁₀36 − log₁₀9 = ?

    1. ক) 2
    2. খ) 100
    3. গ) 37
    4. ঘ) 4.6
    উত্তর দেখুন

    ✔ ক) 2 — ব্যাখ্যা ও বিস্তারিত

  92. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

    1. ক) লাভ ২৫%
    2. খ) ক্ষতি ২৫%
    3. গ) লাভ ১০%
    4. ঘ) ক্ষতি ৫০%
    উত্তর দেখুন

    ✔ ঘ) ক্ষতি ৫০% — ব্যাখ্যা ও বিস্তারিত

  93. একটি ফাংশনে f : ℝ → ℝ, f(x) = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হলে f⁻¹(2) এর মান কত?

    1. ক) 0
    2. খ) 1/2
    3. গ) 5
    4. ঘ) 1
    উত্তর দেখুন

    ✔ খ) 1/2 — ব্যাখ্যা ও বিস্তারিত

  94. ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB = AC। যদি E এবং F, AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF ∥ BC হয়, তাহলে ∠A + ∠AFE = ?

    1. ক) ১৩২°
    2. খ) ১৮০°
    3. গ) ১০৮°
    4. ঘ) ১৬০°
    উত্তর দেখুন

    ✔ ক) ১৩২° — ব্যাখ্যা ও বিস্তারিত

  95. যদি log₁₀x = −1 হয়, তাহলে নিচের কোনটি x এর মান?

    1. ক) 0.1
    2. খ) 0.01
    3. গ) 1/10000
    4. ঘ) 0.001
    উত্তর দেখুন

    ✔ ক) 0.1 — ব্যাখ্যা ও বিস্তারিত

  96. যদি −5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে—

    1. ক) −2, 9
    2. খ) 2, 9
    3. গ) −2, −9
    4. ঘ) 2, −9
    উত্তর দেখুন

    ✔ খ) 2, 9 — ব্যাখ্যা ও বিস্তারিত

  97. i⁻⁴⁹ এর মান কত?

    1. ক) −1
    2. খ) i
    3. গ) 1
    4. ঘ) −i
    উত্তর দেখুন

    ✔ ঘ) −i — ব্যাখ্যা ও বিস্তারিত

  98. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?

    1. ক) ৪৫
    2. খ) ১২৯৬
    3. গ) ৩৬
    4. ঘ) ৪
    উত্তর দেখুন

    ✔ গ) ৩৬ — ব্যাখ্যা ও বিস্তারিত

  99. 1 − 1 + 1 − 1 + 1 − 1 + … n সংখ্যক পদের যোগফল হবে—

    1. ক) 0
    2. খ) 1
    3. গ) [1 + (−1)ⁿ]
    4. ঘ) ½[1 − (−1)ⁿ]
    উত্তর দেখুন

    ✔ ঘ) ½[1 − (−1)ⁿ] — ব্যাখ্যা ও বিস্তারিত

  100. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

    1. ক) ৩০
    2. খ) ২০
    3. গ) ১৮
    4. ঘ) ১০
    উত্তর দেখুন

    ✔ ক) ৩০ — ব্যাখ্যা ও বিস্তারিত

  101. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?

    1. ক) √২
    2. খ) √৩
    3. গ) ২
    4. ঘ) ৩
    উত্তর দেখুন

    ✔ খ) √৩ — ব্যাখ্যা ও বিস্তারিত

  102. যদি ∜(x³) = 2 হয়, তাহলে x^(3/2) = ?

    1. ক) 8
    2. খ) 16
    3. গ) 4
    4. ঘ) 64
    উত্তর দেখুন

    ✔ গ) 4 — ব্যাখ্যা ও বিস্তারিত

  103. P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে, P(A ∪ B)-এর মান কত?

    1. ক) 3/4
    2. খ) 1/3
    3. গ) 5/6
    4. ঘ) এর কোনটিই নয়
    উত্তর দেখুন

    ✔ গ) 5/6 — ব্যাখ্যা ও বিস্তারিত

  104. বাস্তব সংখ্যায় |3x + 2| < 7 অসমতাটির সমাধান:

    1. ক) −3 < x < 3
    2. খ) −5/3 < x < 5/3
    3. গ) −3 < x < 5/3
    4. ঘ) 5/3 < x < 5/3
    উত্তর দেখুন

    ✔ গ) −3 < x < 5/3 — ব্যাখ্যা ও বিস্তারিত

  105. 6a²bc এবং 4a³b²c² এর সংখ্যা সহগের গ.সা.গু. নিচের কোনটি?

    1. ক) a²bc
    2. খ) 2a²bc
    3. গ) 2a²b²c²
    4. ঘ) কোনটিই নয়
    উত্তর দেখুন

    ✔ ঘ) কোনটিই নয় — ব্যাখ্যা ও বিস্তারিত

  106. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

    1. ক) কাপ্তাই, রাঙ্গামাটি
    2. খ) সাভার, ঢাকা
    3. গ) সীতাকুণ্ড, চট্টগ্রাম
    4. ঘ) বড়পুকুরিয়া, দিনাজপুর
    উত্তর দেখুন

    ✔ ঘ) বড়পুকুরিয়া, দিনাজপুর — ব্যাখ্যা ও বিস্তারিত

  107. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?

    1. ক) আগ্নেয় শিলা
    2. খ) রূপান্তরিত শিলা
    3. গ) পাললিক শিলা
    4. ঘ) উপরের কোনটিই নয়
    উত্তর দেখুন

    ✔ গ) পাললিক শিলা — ব্যাখ্যা ও বিস্তারিত

  108. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?

    1. ক) বন্যা
    2. খ) ভূমিকম্প
    3. গ) ঘূর্ণিঝড়
    4. ঘ) খরা
    উত্তর দেখুন

    ✔ খ) ভূমিকম্প — ব্যাখ্যা ও বিস্তারিত

  109. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?

    1. ক) পূর্বপ্রস্তুতি
    2. খ) সাড়াদান
    3. গ) প্রশমন
    4. ঘ) পুনরুদ্ধার
    উত্তর দেখুন

    ✔ গ) প্রশমন — ব্যাখ্যা ও বিস্তারিত

  110. কোনটি নবায়নযোগ্য সম্পদ?

    1. ক) প্রাকৃতিক গ্যাস
    2. খ) চুনাপাথর
    3. গ) বায়ু
    4. ঘ) কয়লা
    উত্তর দেখুন

    ✔ গ) বায়ু — ব্যাখ্যা ও বিস্তারিত

  111. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?

    1. ক) বাখরাবাদ
    2. খ) হরিপুর
    3. গ) তিতাস
    4. ঘ) হবিগঞ্জ
    উত্তর দেখুন

    ✔ গ) তিতাস — ব্যাখ্যা ও বিস্তারিত

  112. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি—

    1. ক) জলবিদ্যুৎ প্রকল্প
    2. খ) নদী নিয়ন্ত্রণ প্রকল্প
    3. গ) জল পরিবহন প্রকল্প
    4. ঘ) সেচ প্রকল্প
    উত্তর দেখুন

    ✔ ঘ) সেচ প্রকল্প — ব্যাখ্যা ও বিস্তারিত

  113. COP 26-এ COP মানে কী?

    1. ক) কনফারেন্স অব প্যারিস
    2. খ) কনফারেন্স অব দ্য পাওয়ার
    3. গ) কনফারেন্স অব দ্য পার্টিস
    4. ঘ) কনফারেন্স অব দ্য প্রটোকল
    উত্তর দেখুন

    ✔ গ) কনফারেন্স অব দ্য পার্টিস — ব্যাখ্যা ও বিস্তারিত

  114. বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?

    1. ক) ঘন ঘন বন্যা
    2. খ) সমুদ্র দূষণ
    3. গ) ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
    4. ঘ) উপরের কোনটিই নয়
    উত্তর দেখুন

    ✔ ক) ঘন ঘন বন্যা — ব্যাখ্যা ও বিস্তারিত

  115. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?

    1. ক) ব্রহ্মপুত্র নদী
    2. খ) পদ্মা নদী
    3. গ) কর্ণফুলী নদী
    4. ঘ) মেঘনা নদী
    উত্তর দেখুন

    ✔ ক) ব্রহ্মপুত্র নদী — ব্যাখ্যা ও বিস্তারিত

  116. সুপরিবাহী পদার্থে Valence Band এবং conduction band—

    1. ক) আলাদা থাকে
    2. খ) ওভারল্যাপ থাকে
    3. গ) অনেক দূরে থাকে
    4. ঘ) কোনটিই নয়
    উত্তর দেখুন

    ✔ খ) ওভারল্যাপ থাকে — ব্যাখ্যা ও বিস্তারিত

  117. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে—

    1. ক) সিলভার ব্রোমাইডের
    2. খ) সিলভার ক্লোরাইডের
    3. গ) অ্যামোনিয়াম ক্লোরাইডের
    4. ঘ) সিলভার ফ্লোরাইডের
    উত্তর দেখুন

    ✔ ক) সিলভার ব্রোমাইডের — ব্যাখ্যা ও বিস্তারিত

  118. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

    1. ক) নাইট্রোজেন
    2. খ) পটাশিয়াম
    3. গ) অক্সিজেন
    4. ঘ) ফসফরাস
    উত্তর দেখুন

    ✔ ক) নাইট্রোজেন — ব্যাখ্যা ও বিস্তারিত

  119. ফলিক এসিডের অন্য নাম কোনটি?

    1. ক) ভিটামিন বি ১২
    2. খ) ভিটামিন বি ৬
    3. গ) ভিটামিন বি ১
    4. ঘ) ভিটামিন বি ৯
    উত্তর দেখুন

    ✔ ঘ) ভিটামিন বি ৯ — ব্যাখ্যা ও বিস্তারিত

  120. যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো—

    1. ক) এইচআইভি/এইডস
    2. খ) ম্যালেরিয়া
    3. গ) হাম
    4. ঘ) যক্ষ্মা
    উত্তর দেখুন

    ✔ গ) হাম — ব্যাখ্যা ও বিস্তারিত

  121. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়—

    1. ক) বছরে একবার
    2. খ) বছরে দুইবার
    3. গ) বছরে তিনবার
    4. ঘ) এর কোনটিই নয়
    উত্তর দেখুন

    ✔ খ) বছরে দুইবার — ব্যাখ্যা ও বিস্তারিত

  122. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো—

    1. ক) পিলি
    2. খ) ফ্ল্যাজেলা
    3. গ) শীথ
    4. ঘ) ক্যাপসুলস
    উত্তর দেখুন

    ✔ খ) ফ্ল্যাজেলা — ব্যাখ্যা ও বিস্তারিত

  123. ‘কেপলার-৪৫২বি’ কী?

    1. ক) একটি মহাকাশযান
    2. খ) পৃথিবীর মতো একটি গ্রহ
    3. গ) সূর্যের মতো একটি নক্ষত্র
    4. ঘ) NASA-এর অত্যাধুনিক টেলিস্কোপ
    উত্তর দেখুন

    ✔ খ) পৃথিবীর মতো একটি গ্রহ — ব্যাখ্যা ও বিস্তারিত

  124. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি—

    1. ক) বয়লিং
    2. খ) বেনজিন ওয়াশ
    3. গ) ফরমালিন ওয়াশ
    4. ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন
    উত্তর দেখুন

    ✔ ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন — ব্যাখ্যা ও বিস্তারিত

  125. সাবানের আয়নিক গ্রুপ হলো—

    1. ক) R₃NH⁺
    2. খ) SO₃⁻Na⁺
    3. গ) R₂NH₂⁺
    4. ঘ) COO⁻Na⁺
    উত্তর দেখুন

    ✔ ঘ) COO⁻Na⁺ — ব্যাখ্যা ও বিস্তারিত

  126. কোন জোড়াটি বেমানান?

    1. ক) যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
    2. খ) হোমিওপ্যাথি : হ্যানিম্যান
    3. গ) ব্যাকটেরিয়া : রবার্ট হুক
    4. ঘ) এনাটমি : ভেসলিয়াস
    উত্তর দেখুন

    ✔ গ) ব্যাকটেরিয়া : রবার্ট হুক — ব্যাখ্যা ও বিস্তারিত

  127. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান—

    1. ক) প্রোটিন
    2. খ) ক্যালসিয়াম
    3. গ) ভিটামিন
    4. ঘ) লবণ
    উত্তর দেখুন

    ✔ ক) প্রোটিন — ব্যাখ্যা ও বিস্তারিত

  128. মকরক্রান্তি রেখা কোনটি?

    1. ক) ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ
    2. খ) ২৩°৩০′ উত্তর অক্ষাংশ
    3. গ) ২৩°৩০′ পূর্ব দ্রাঘিমাংশ
    4. ঘ) ২৩°৩০′ পশ্চিম দ্রাঘিমাংশ
    উত্তর দেখুন

    ✔ ক) ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ — ব্যাখ্যা ও বিস্তারিত

  129. পরম শূন্য তাপমাত্রা কোনটি?

    1. ক) ২৭৩° সেন্টিগ্রেড
    2. খ) −২৭৩° ফারেনহাইট
    3. গ) 0° সেন্টিগ্রেড
    4. ঘ) 0° কেলভিন
    উত্তর দেখুন

    ✔ ঘ) 0° কেলভিন — ব্যাখ্যা ও বিস্তারিত

  130. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

    1. ক) অসীম
    2. খ) শূন্য
    3. গ) অতি ক্ষুদ্র
    4. ঘ) অনেক বড়
    উত্তর দেখুন

    ✔ খ) শূন্য — ব্যাখ্যা ও বিস্তারিত

  131. নিচের কোনটি Structured Query Language নয়?

    1. ক) Java
    2. খ) MySQL
    3. গ) Oracle
    4. ঘ) উপরের সবগুলো
    উত্তর দেখুন

    ✔ ঘ) উপরের সবগুলো — ব্যাখ্যা ও বিস্তারিত

  132. ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে—

    1. ক) PTP Server
    2. খ) Firewall
    3. গ) DNS Server
    4. ঘ) Gateway
    উত্তর দেখুন

    ✔ গ) DNS Server — ব্যাখ্যা ও বিস্তারিত

  133. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?

    1. ক) CaaS
    2. খ) IaaS
    3. গ) PaaS
    4. ঘ) SaaS
    উত্তর দেখুন

    ✔ ক) CaaS — ব্যাখ্যা ও বিস্তারিত

  134. অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম কোনটি?

    1. ক) Azure
    2. খ) AWS
    3. গ) Cloudera
    4. ঘ) উপরের সবগুলো
    উত্তর দেখুন

    ✔ খ) AWS — ব্যাখ্যা ও বিস্তারিত

  135. নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?

    1. ক) Phishing
    2. খ) Denial of Service
    3. গ) Ransomware
    4. ঘ) Man-in-The-Middle
    উত্তর দেখুন

    ✔ গ) Ransomware — ব্যাখ্যা ও বিস্তারিত

  136. SCSI-এর পূর্ণরূপ কী?

    1. ক) Small Computer System Interface
    2. খ) Small Computer Software Interface
    3. গ) Small Computer Storage Interface
    4. ঘ) Small Computer Standard Interface
    উত্তর দেখুন

    ✔ ক) Small Computer System Interface — ব্যাখ্যা ও বিস্তারিত

  137. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?

    1. ক) Scanner
    2. খ) Mouse
    3. গ) Touch Screen
    4. ঘ) Projector
    উত্তর দেখুন

    ✔ গ) Touch Screen — ব্যাখ্যা ও বিস্তারিত

  138. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?

    1. ক) ৫৫
    2. খ) ৭৭
    3. গ) ৬৭
    4. ঘ) ৮৭
    উত্তর দেখুন

    ✔ গ) ৬৭ — ব্যাখ্যা ও বিস্তারিত

  139. নিচের কোনটি System Software নয়?

    1. ক) Linux
    2. খ) Android
    3. গ) Mozilla Firefox
    4. ঘ) Apple iOS
    উত্তর দেখুন

    ✔ গ) Mozilla Firefox — ব্যাখ্যা ও বিস্তারিত

  140. নিচের কোন Protocol-টি ইন্টারনেট তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?

    1. ক) FTP
    2. খ) HTTPS
    3. গ) TCP
    4. ঘ) DNS
    উত্তর দেখুন

    ✔ খ) HTTPS — ব্যাখ্যা ও বিস্তারিত

  141. Piconet কী?

    1. ক) Wifi network
    2. খ) Wide Area network
    3. গ) Bluetooth Network
    4. ঘ) 5G Network
    উত্তর দেখুন

    ✔ গ) Bluetooth Network — ব্যাখ্যা ও বিস্তারিত

  142. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার করা হয়?

    1. ক) FTP
    2. খ) RPC
    3. গ) SNMP
    4. ঘ) SMTP
    উত্তর দেখুন

    ✔ ঘ) SMTP — ব্যাখ্যা ও বিস্তারিত

  143. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে —— বলে।

    1. ক) Program Virus
    2. খ) Worms
    3. গ) Trojan Horse
    4. ঘ) Boot Virus
    উত্তর দেখুন

    ✔ খ) Worms — ব্যাখ্যা ও বিস্তারিত

  144. নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?

    1. ক) ISO
    2. খ) ITU
    3. গ) 3GPP
    4. ঘ) ETSI
    উত্তর দেখুন

    ✔ খ) ITU — ব্যাখ্যা ও বিস্তারিত

  145. নিচের কোনটি Open-Source Software?

    1. ক) Google Chrome
    2. খ) Microsoft Windows
    3. গ) Zoom
    4. ঘ) Adobe Photoshop
    উত্তর দেখুন

    ✔ ক) Google Chrome — ব্যাখ্যা ও বিস্তারিত

  146. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

    1. ক) জাতীয় সংসদ
    2. খ) শাসন বিভাগ
    3. গ) সুপ্রিম কোর্ট
    4. ঘ) আইন মন্ত্রণালয়
    উত্তর দেখুন

    ✔ গ) সুপ্রিম কোর্ট — ব্যাখ্যা ও বিস্তারিত

  147. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

    1. ক) পুণ্ড্র
    2. খ) তাম্রলিপ্ত
    3. গ) গৌড়
    4. ঘ) হরিকেল
    উত্তর দেখুন

    ✔ ক) পুণ্ড্র — ব্যাখ্যা ও বিস্তারিত

  148. বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

    1. ক) সমতট
    2. খ) পুণ্ড্র
    3. গ) বঙ্গ
    4. ঘ) হরিকেল
    উত্তর দেখুন

    ✔ গ) বঙ্গ — ব্যাখ্যা ও বিস্তারিত

  149. কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে?

    1. ক) মৌর্য
    2. খ) গুপ্ত
    3. গ) পাল
    4. ঘ) মুসলিম
    উত্তর দেখুন

    ✔ ঘ) মুসলিম — ব্যাখ্যা ও বিস্তারিত

  150. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

    1. ক) শশাঙ্ক
    2. খ) মুর্শিদ কুলি খান
    3. গ) সিরাজউদ্দৌলা
    4. ঘ) আব্বাস আলী খান
    উত্তর দেখুন

    ✔ খ) মুর্শিদ কুলি খান — ব্যাখ্যা ও বিস্তারিত

  151. চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

    1. ক) হিউয়েন সাং
    2. খ) ফা হিয়েন
    3. গ) আই সিং
    4. ঘ) এঁদের সকলেই
    উত্তর দেখুন

    ✔ খ) ফা হিয়েন — ব্যাখ্যা ও বিস্তারিত

  152. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

    1. ক) পূর্ববঙ্গ ও বিহার
    2. খ) পূর্ববঙ্গ ও আসাম
    3. গ) পূর্ববঙ্গ ও উড়িষ্যা
    4. ঘ) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
    উত্তর দেখুন

    ✔ খ) পূর্ববঙ্গ ও আসাম — ব্যাখ্যা ও বিস্তারিত

  153. ‘তমদ্দুন মজলিস’ কে প্রতিষ্ঠা করেন?

    1. ক) হাজী শরিয়তউল্লাহ
    2. খ) শেরে বাংলা এ কে ফজলুল হক
    3. গ) আবুল কাশেম
    4. ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
    উত্তর দেখুন

    ✔ গ) আবুল কাশেম — ব্যাখ্যা ও বিস্তারিত

  154. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—গানটি কে রচনা করেন?

    1. ক) মুনীর চৌধুরী
    2. খ) জহির রায়হান
    3. গ) আবদুল গাফফার চৌধুরী
    4. ঘ) কাজী নজরুল ইসলাম
    উত্তর দেখুন

    ✔ গ) আবদুল গাফফার চৌধুরী — ব্যাখ্যা ও বিস্তারিত

  155. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?

    1. ক) লাইবেরিয়া
    2. খ) নামিবিয়া
    3. গ) হাইতি
    4. ঘ) সিয়েরা লিওন
    উত্তর দেখুন

    ✔ ঘ) সিয়েরা লিওন — ব্যাখ্যা ও বিস্তারিত

  156. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা—

    1. ক) ২০
    2. খ) ৪৮
    3. গ) ২৫
    4. ঘ) ৩২
    উত্তর দেখুন

    ✔ সঠিক উত্তর অপশনে নেই — ব্যাখ্যা ও বিস্তারিত

  157. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?

    1. ক) সবুজপত্র
    2. খ) শনিবারের চিঠি
    3. গ) কল্লোল
    4. ঘ) ধূমকেতু
    উত্তর দেখুন

    ✔ ঘ) ধূমকেতু — ব্যাখ্যা ও বিস্তারিত

  158. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?

    1. ক) ২টি
    2. খ) ৩টি
    3. গ) ৪টি
    4. ঘ) ৫টি
    উত্তর দেখুন

    ✔ গ) ৪টি — ব্যাখ্যা ও বিস্তারিত

  159. বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?

    1. ক) ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
    2. খ) ২২ মার্চ ১৯৫৮
    3. গ) ২০ এপ্রিল ১৯৬২
    4. ঘ) ২৩ মার্চ ১৯৬৬
    উত্তর দেখুন

    ✔ ঘ) ২৩ মার্চ ১৯৬৬ — ব্যাখ্যা ও বিস্তারিত

  160. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—জাতির পিতা কবে এই ঘোষণা দেন?

    1. ক) ২৬ মার্চ ১৯৭১
    2. খ) ৭ মার্চ ১৯৭১
    3. গ) ৩ মার্চ ১৯৭১
    4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
    উত্তর দেখুন

    ✔ খ) ৭ মার্চ ১৯৭১ — ব্যাখ্যা ও বিস্তারিত

  161. বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?

    1. ক) বান্দরবান
    2. খ) ময়মনসিংহ
    3. গ) রাজশাহী
    4. ঘ) দিনাজপুর
    উত্তর দেখুন

    ✔ ক) বান্দরবান — ব্যাখ্যা ও বিস্তারিত

  162. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?

    1. ক) চট্টগ্রাম
    2. খ) সিলেট
    3. গ) পঞ্চগড়
    4. ঘ) মৌলভীবাজার
    উত্তর দেখুন

    ✔ ঘ) মৌলভীবাজার — ব্যাখ্যা ও বিস্তারিত

  163. ‘ধর্মীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?

    1. ক) অনুচ্ছেদ ৩৮
    2. খ) অনুচ্ছেদ ৫০
    3. গ) অনুচ্ছেদ ৪১
    4. ঘ) অনুচ্ছেদ ১০০
    উত্তর দেখুন

    ✔ গ) অনুচ্ছেদ ৪১ — ব্যাখ্যা ও বিস্তারিত

  164. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?

    1. ক) ১৯৭২ সালে
    2. খ) ১৯৭৩ সালে
    3. গ) ১৯৭৪ সালে
    4. ঘ) ১৯৭৫ সালে
    উত্তর দেখুন

    ✔ গ) ১৯৭৪ সালে — ব্যাখ্যা ও বিস্তারিত

  165. বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

    1. ক) কৃষি
    2. খ) শিল্প
    3. গ) বাণিজ্য
    4. ঘ) সেবা
    উত্তর দেখুন

    ✔ ঘ) সেবা — ব্যাখ্যা ও বিস্তারিত

  166. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?

    1. ক) ৫.৬৮%
    2. খ) ৯.৯৪%
    3. গ) ৭.৬৬%
    4. ঘ) ৬.৯৪%
    উত্তর দেখুন

    ✔ ঘ) ৬.৯৪% — ব্যাখ্যা ও বিস্তারিত

  167. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?

    1. ক) ১ জুন ২০১৪
    2. খ) ১ জুন ২০১৫
    3. গ) ১ জুলাই ২০১৫
    4. ঘ) ১ জুলাই ২০১৬
    উত্তর দেখুন

    ✔ গ) ১ জুলাই ২০১৫ — ব্যাখ্যা ও বিস্তারিত

  168. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?

    1. ক) কমিউনিকেশন স্যাটেলাইট
    2. খ) ওয়েদার স্যাটেলাইট
    3. গ) আর্থ অবজারভেশন স্যাটেলাইট
    4. ঘ) ন্যাভিগেশন স্যাটেলাইট
    উত্তর দেখুন

    ✔ গ) আর্থ অবজারভেশন স্যাটেলাইট — ব্যাখ্যা ও বিস্তারিত

  169. কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?

    1. ক) ৪৪
    2. খ) ৪৭
    3. গ) ১০২
    4. ঘ) ১০৩
    উত্তর দেখুন

    ✔ গ) ১০২ — ব্যাখ্যা ও বিস্তারিত

  170. বাংলাদেশের সরকার পদ্ধতি—

    1. ক) এককেন্দ্রিক
    2. খ) যুক্তরাষ্ট্রীয়
    3. গ) রাজতন্ত্র
    4. ঘ) রাষ্ট্রপতিশাসিত
    উত্তর দেখুন

    ✔ ক) এককেন্দ্রিক — ব্যাখ্যা ও বিস্তারিত

  171. BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী?

    1. ক) Bangladesh Salt Testing Institute
    2. খ) Bangladesh Strategic Training Institute
    3. গ) Bangladesh Standards and Testing Institution
    4. ঘ) Bangladesh Society for Telecommunication and Information
    উত্তর দেখুন

    ✔ গ) Bangladesh Standards and Testing Institution — ব্যাখ্যা ও বিস্তারিত

  172. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়?

    1. ক) ৭ জন
    2. খ) ৬৮ জন
    3. গ) ১৭৫ জন
    4. ঘ) ৪২৬ জন
    উত্তর দেখুন

    ✔ গ) ১৭৫ জন — ব্যাখ্যা ও বিস্তারিত

  173. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

    1. ক) তাজউদ্দীন আহমদ
    2. খ) এ এইচ এম কামারুজ্জামান
    3. গ) সৈয়দ নজরুল ইসলাম
    4. ঘ) এম মনসুর আলী
    উত্তর দেখুন

    ✔ খ) এ এইচ এম কামারুজ্জামান — ব্যাখ্যা ও বিস্তারিত

  174. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?

    1. ক) ব্যথার দান
    2. খ) দোলনচাঁপা
    3. গ) শিউলি মালা
    4. ঘ) সোনার তরী
    উত্তর দেখুন

    ✔ ঘ) সোনার তরী — ব্যাখ্যা ও বিস্তারিত

  175. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

    1. ক) ১৮ নভেম্বর ১৯৯৯
    2. খ) ১৭ নভেম্বর ১৯৯৯
    3. গ) ১৯ নভেম্বর ২০০১
    4. ঘ) ২০ নভেম্বর ২০০১
    উত্তর দেখুন

    ✔ খ) ১৭ নভেম্বর ১৯৯৯ — ব্যাখ্যা ও বিস্তারিত

  176. যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে—

    1. ক) সততা
    2. খ) সদাচার
    3. গ) কর্তব্যবোধ
    4. ঘ) মূল্যবোধ
    উত্তর দেখুন

    ✔ ঘ) মূল্যবোধ — ব্যাখ্যা ও বিস্তারিত

  177. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে—

    1. ক) শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
    2. খ) সরকারি কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
    3. গ) সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
    4. ঘ) দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
    উত্তর দেখুন

    ✔ গ) সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ — ব্যাখ্যা ও বিস্তারিত

  178. বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে—

    1. ক) ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
    2. খ) ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
    3. গ) ২০১৮ সালে প্রণীত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালাতে
    4. ঘ) উপরের সবগুলোতে
    উত্তর দেখুন

    ✔ ঘ) উপরের সবগুলোতে — ব্যাখ্যা ও বিস্তারিত

  179. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে—

    1. ক) বিনিয়োগ বৃদ্ধি পায়
    2. খ) দুর্নীতি দূর হয়
    3. গ) প্রতিষ্ঠানের সুনাম হয়
    4. ঘ) যোগাযোগ বৃদ্ধি পায়
    উত্তর দেখুন

    ✔ ক) বিনিয়োগ বৃদ্ধি পায় — ব্যাখ্যা ও বিস্তারিত

  180. জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম—

    1. ক) UNCLOS
    2. খ) UNCTAD
    3. গ) UNCAC
    4. ঘ) CEDAW
    উত্তর দেখুন

    ✔ গ) UNCAC — ব্যাখ্যা ও বিস্তারিত

  181. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান—

    1. ক) নেতৃত্বের প্রতি আনুগত্য
    2. খ) স্বচ্ছ নির্বাচন কমিশন
    3. গ) শক্তিশালী রাজনৈতিক দল
    4. ঘ) পরমতসহিষ্ণুতা
    উত্তর দেখুন

    ✔ ঘ) পরমতসহিষ্ণুতা — ব্যাখ্যা ও বিস্তারিত

  182. সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (Conflict of interest)-এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে—

    1. ক) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।
    2. খ) প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে।
    3. গ) সরকারি স্বার্থ জড়িত থাকে।
    4. ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে।
    উত্তর দেখুন

    ✔ ক) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। — ব্যাখ্যা ও বিস্তারিত

  183. রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী—

    1. ক) আইনের প্রয়োগের অভাব
    2. খ) নৈতিকতা ও মূল্যবোধের অভাব
    3. গ) দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
    4. ঘ) অসৎ নেতৃত্ব
    উত্তর দেখুন

    ✔ খ) নৈতিকতা ও মূল্যবোধের অভাব — ব্যাখ্যা ও বিস্তারিত

  184. প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে—

    1. ক) সমাজে বসবাসের মাধ্যমে
    2. খ) বিদ্যালয়ে
    3. গ) পরিবারে
    4. ঘ) রাষ্ট্রের মাধ্যমে
    উত্তর দেখুন

    ✔ গ) পরিবারে — ব্যাখ্যা ও বিস্তারিত

  185. সততার জন্য ‘সদিচ্ছা’র কথা বলেছেন—

    1. ক) দেকার্ত
    2. খ) ডেভিড হিউম
    3. গ) ইমানুয়েল কান্ট
    4. ঘ) জন লক
    উত্তর দেখুন

    ✔ গ) ইমানুয়েল কান্ট — ব্যাখ্যা ও বিস্তারিত

  186. প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?

    ?১২৩৪

    1. ক) ১
    2. খ) ২
    3. গ) ৩
    4. ঘ) ৪
    উত্তর দেখুন

    ✔ খ) ২ — ব্যাখ্যা ও বিস্তারিত

  187. P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর—

    1. ক) পুত্র
    2. খ) ভাই
    3. গ) পিতা
    4. ঘ) চাচা
    উত্তর দেখুন

    ✔ ঘ) চাচা — ব্যাখ্যা ও বিস্তারিত

  188. স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন—

    1. ক) ছিদ্র
    2. খ) কাপড়
    3. গ) সুতা
    4. ঘ) সেলাই মেশিন
    উত্তর দেখুন

    ✔ গ) সুতা — ব্যাখ্যা ও বিস্তারিত

  189. 165135 যদি Peace হয়, তবে 1215225 হবে—

    1. ক) Lead
    2. খ) Love
    3. গ) Loop
    4. ঘ) Castle
    উত্তর দেখুন

    ✔ খ) Love — ব্যাখ্যা ও বিস্তারিত

  190. নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?

    1. ক) ১০টি
    2. খ) ১২টি
    3. গ) ১৪টি
    4. ঘ) ১৬টি
    উত্তর দেখুন

    ✔ ঘ) ১৬টি — ব্যাখ্যা ও বিস্তারিত

  191. ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বামদিকে কত ওজন রাখতে হবে?

    ?৮ কেজি৪ মিটার৩ মিটার

    1. ক) ৪ কেজি
    2. খ) ৬ কেজি
    3. গ) ৮ কেজি
    4. ঘ) ১০ কেজি
    উত্তর দেখুন

    ✔ খ) ৬ কেজি — ব্যাখ্যা ও বিস্তারিত

  192. ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?

    1. ক) শনিবার
    2. খ) সোমবার
    3. গ) বৃহস্পতিবার
    4. ঘ) শুক্রবার
    উত্তর দেখুন

    ✔ ক) শনিবার — ব্যাখ্যা ও বিস্তারিত

  193. ৫, ৭, ১০, ১৪, ……, ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

    1. ক) ১৭
    2. খ) ১৮
    3. গ) ১৯
    4. ঘ) ২১
    উত্তর দেখুন

    ✔ গ) ১৯ — ব্যাখ্যা ও বিস্তারিত

  194. ‘MEMORY’ শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি? (অপশনগুলো চিত্রে দেখুন)

    (ক)YROWEM(খ)YROMEM(গ)MEMORY(ঘ)YROWEM

    1. ক) নকশা (ক)
    2. খ) নকশা (খ)
    3. গ) নকশা (গ)
    4. ঘ) নকশা (ঘ)
    উত্তর দেখুন

    ✔ খ) নকশা (খ) — ব্যাখ্যা ও বিস্তারিত

  195. প্রশ্ন-চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

    ৫৯৩৪৮৭৮৪৬০৯৭৫?

    1. ক) ৬৪
    2. খ) ৬৬
    3. গ) ৬৮
    4. ঘ) ৭২
    উত্তর দেখুন

    ✔ গ) ৬৮ — ব্যাখ্যা ও বিস্তারিত

  196. কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?

    1. ক) how
    2. খ) what
    3. গ) why
    4. ঘ) who
    উত্তর দেখুন

    ✔ গ) why — ব্যাখ্যা ও বিস্তারিত

  197. নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

    1. ক) নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
    2. খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
    3. গ) নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
    4. ঘ) নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
    উত্তর দেখুন

    ✔ খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ — ব্যাখ্যা ও বিস্তারিত

  198. যদি PLAY-এর কোড ৮১২৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE-এর কোড হবে—

    1. ক) ৬৩২৩
    2. খ) ৬১৯৮
    3. গ) ৬২১৭
    4. ঘ) ৬২৮৫
    উত্তর দেখুন

    ✔ গ) ৬২১৭ — ব্যাখ্যা ও বিস্তারিত

  199. এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত? ৩, ৫, ৮, ১৩, ২১, …

    1. ক) ২৪
    2. খ) ২৬
    3. গ) ২৯
    4. ঘ) ৩৪
    উত্তর দেখুন

    ✔ ঘ) ৩৪ — ব্যাখ্যা ও বিস্তারিত

  200. একটি দেয়ালঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?

    1. ক) উত্তর
    2. খ) পশ্চিম
    3. গ) দক্ষিণ
    4. ঘ) পূর্ব
    উত্তর দেখুন

    ✔ ক) উত্তর — ব্যাখ্যা ও বিস্তারিত

Scroll to Top