গাণিতিক যুক্তি — প্রশ্ন

প্রশ্ন ব্যাংক

১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?

ক) ১২ ফুট খ) ৯ ফুট গ) ৬ ফুট ঘ) ৩ ফুট

প্রশ্ন ব্যাংক

এক গোয়ালা তার ‘n’ সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বণ্টন করে দিল: প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?

ক) ১০০টি খ) ১৪০টি গ) ১৮০টি ঘ) ২০০টি

প্রশ্ন ব্যাংক

একটি ঘড়িতে ৬টার ঘণ্টাধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।

ক) ১১ সেকেন্ড খ) ১০ সেকেন্ড গ) ১২ সেকেন্ড ঘ) ১০ ১/৫ সেকেন্ড

Scroll to Top