প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক

রান্না করার হাঁড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

ক) এটি হাল্কা ও দামে সস্তা খ) এটি সব দেশেই পাওয়া যায় গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় ঘ) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

প্রশ্ন ব্যাংক

ফিউশন প্রক্রিয়ায়-

ক) একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে খ) একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে গ) ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয় ঘ) একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

প্রশ্ন ব্যাংক

ফোলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?

ক) বাষ্পীয় ইঞ্জিন খ) অন্তর্দহন ইঞ্জিন গ) স্টারলিং ইঞ্জিন ঘ) রকেট ইঞ্জিন

প্রশ্ন ব্যাংক

পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখগতিতে ব্যবহার করতে পারে, কারণ-

ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয় খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে ঘ) পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়

প্রশ্ন ব্যাংক

কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে, কারণ-

ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

প্রশ্ন ব্যাংক

গ্রিনহাউস ইফেক্ট বলতে বোঝায়-

ক) সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি গ) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা ঘ) গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

প্রশ্ন ব্যাংক

শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ-

ক) সরকারি নির্দেশ খ) দূর থেকে চোখে পড়বে বলে গ) তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য ঘ) দেখতে সুন্দর লাগে

Scroll to Top