বাংলা ভাষা ও সাহিত্য — প্রশ্ন

প্রশ্ন ব্যাংক

‘বিরাট গরু-ছাগলের হাট’ – ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন?

ক) বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে খ) বিরাট শব্দটি গরু-ছাগলকে বিশেষিত করছে গ) বিশেষণের অবস্থান যে-কোনো জায়গায় হতে পারে ঘ) বহুল ব্যবহারে প্রয়োগ-অশুদ্ধতা হারিয়েছে

প্রশ্ন ব্যাংক

পূর্ববঙ্গীয় উচ্চারণে ‘স্মরণ’ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে?

ক) স-এর উচ্চারণ শ হয়ে যায় খ) ণ-এর উচ্চারণ ন হয়ে যায় গ) ম-ফলার উচ্চারণ ম হয়ে যায় ঘ) শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না

প্রশ্ন ব্যাংক

১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল—

ক) বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া খ) বানানের ঐতিহ্যকে বজায় রাখা গ) বানানের নিয়ম প্রণয়ন করা ঘ) বানানে বিকল্প বর্জন করা

Scroll to Top