/*Google Adsense*/ /* End Google Adsense*/ /*Google Analytics*/ /*End Google Analytics*/ বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? - BCS Solution

বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?

📘 যে পরীক্ষায় এসেছে: ২০তম বিসিএস প্রিলিমিনারি

  1. ক) ১৬ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২১ বছর
উত্তর ও ব্যাখ্যা দেখুন

✔ সঠিক উত্তর: খ) ১৮ বছর

ব্যাখ্যা:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে বর্ণিত আছে-

(১) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি

(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
(ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।]

← আগের প্রশ্ন২০তম বিসিএস প্রিলিমিনারি — সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান (৪০/১০১)পরের প্রশ্ন →

Scroll to Top