জাতিসংঘ সঙ্গীত ও পতাকা

জাতিসংঘের পতাকা জাতিসংঘের একটি নিজস্ব পতাকা রয়েছে। এর রং হালকা নীল। মাঝখানে সাদার ভিতরে বিশ্বের বৃত্তাকার মানচিত্র। এর দুপাশে দুটি জলপাই পাতার ঝাড়। জলপাই পাতা শান্তির প্রতীক।

জাতিসংঘের কোন আনুষ্ঠানিক সঙ্গীত নেই। ২৫তম জন্মজয়ন্তীতে জাতিসংঘকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশিত হয়। অনেকে এটিকে জাতিসংঘ সঙ্গীত বলে মন করেন। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ইংরেজ কবি ডব্লিউ এইচ অডেন এর একটি কবিতা ছিল – Hymn to the United Nations. এই কবিতাটিতে সুরারোপ করেন ফ্রান্সের পাবলো ক্যাসালস। সেদিনের রজত জয়ন্তীতে (২৫ বছর পূর্তি বা Silver Jubilee) এই গানটি পরিবেশিত হয়। কিন্তু তা জাতিসংঘ সঙ্গীত হিসাবে স্বীকৃত নয়।

Scroll to Top