নিম্নলিখিত উদ্দেশ্যগুলােকে সামনে রেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।
১. আন্তর্জাতিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা।
২. বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা।
৩. আন্তর্জাতিক আইনের সাহায্যে শাক্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিস্পত্তি করা।
৪. জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার রক্ষা।
৫. অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে অন্তর্জাতিক সহযােগিতা বৃদ্ধি করা।