বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু চলাচলকে বায়ুপ্রবাহ বলে। বায়ুপ্রবাহ সাধারণত কয়েকটি বিশেষ নিয়ম দ্বারা পরিচালিত হয়।
১। নিম্নচাপমণ্ডলের উত্তপ্ত ও হালকা বায়ু ঊর্ধ্বে উথিত হলে বায়ুমণ্ডলে চাপের অসমতা সৃষ্টি হয়। এ কারণে উচ্চচাপমণ্ডল থেকে শীতল ও ভারী বায়ু সর্বদা নিম্নচাপমণ্ডলের দিকে প্রবাহিত হয়।
২। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এ উভয় কারণে ঘূর্ণায়মান পৃথিবীপৃষ্ঠে গতিশীল পদার্থ (যেমন- বায়ুপ্রবাহ ও জলস্রোত) সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গােলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গােলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই ঘটনাকে ফেরেল নামক বিজ্ঞানী প্রথমে লক্ষ্য করেন বলে একে ফেরেলের সূত্র (Ferrel’s Law) বলে অভিহিত কর হয়।
নিম্নে কয়েকটি বায়ুপ্রবাহ ও সেগুলোর প্রভাব ব্যাখ্যা করা হলাে।
নিয়ত বায়ু
অয়ন বায়ু
পশ্চিমা বায়ু
মেরু বায়ু
সমুদ্র ও স্থলবায়ু
মৌসুমি বায়ু
স্থানীয় বায়ু