চাপ বলয় (Pressure Belts): ভূপৃষ্ঠের বিভিন্ন অক্ষাংশের তাপের পার্থক্য এবং গােলাকার পৃথিবীর ঘূর্ণনের কারণে বায়ুমন্ডলে কয়েকটি চাপমণ্ডলের সৃষ্টি হয় : (১) নিরক্ষীয় নিম্নচাপ বলয়, (২) ক্রান্তীয় উচ্চচাপ বলয়, (৩) উপ-মেরুবৃত্তের নিমচাপ বলয়, (৪) মেরু অঞ্চলের উচ্চচাপ বলয়।
নিয়ত বায়ু (Planetary Winds) পৃথিবীর চাপ বলয়গুলাে দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়। এই বায়ু তিন প্রকারের। যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।