বর্তমান সংবিধানের ভাগ, তফসিল আর সাংবিধানিক প্রতিষ্ঠানের মেয়াদ-যোগ্যতা থেকে নিয়মিত প্রশ্ন আসে। নিচে ভাগগুলোর তালিকা, মনে রাখার কৌশল, তফসিল এবং প্রতিষ্ঠানের মূল সংখ্যাগুলো দেওয়া হলো।
হালনাগাদ: নভেম্বর ২০২৬। ২০২৪ সালের পর সংবিধান নিয়ে আদালতের রায় ও সংস্কারপ্রক্রিয়া চলমান; সর্বশেষ অবস্থার জন্য সংসদ ও সুপ্রিম কোর্টের প্রকাশনা দেখুন।
বাংলাদেশের সংবিধান — এই অধ্যায়ের পাতা: বাংলাদেশের সংবিধান · বর্তমান সংবিধান: ভাগ, তফসিল ও প্রতিষ্ঠান · সংবিধান সংশোধনী
সংবিধানের ভাগ
| ভাগ | বিষয় | অনুচ্ছেদ |
|---|---|---|
| প্রথম | প্রজাতন্ত্র | ১–৭ |
| দ্বিতীয় | রাষ্ট্র পরিচালনার মূলনীতি | ৮–২৫ |
| তৃতীয় | মৌলিক অধিকার | ২৬–৪৭ক |
| চতুর্থ | নির্বাহী বিভাগ (রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, স্থানীয় শাসন, প্রতিরক্ষা, অ্যাটর্নি জেনারেল) | ৪৮–৬৪ |
| পঞ্চম | আইনসভা (সংসদ, আইন প্রণয়ন ও অর্থ, অধ্যাদেশ) | ৬৫–৯৩ |
| ষষ্ঠ | বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল) | ৯৪–১১৭ |
| সপ্তম | নির্বাচন | ১১৮–১২৬ |
| অষ্টম | মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক | ১২৭–১৩২ |
| নবম | বাংলাদেশের কর্মবিভাগ (সরকারি কর্ম কমিশন) | ১৩৩–১৪১ |
| নবম-ক | জরুরি বিধানাবলি | ১৪১ক–১৪১গ |
| দশম | সংবিধান সংশোধন | ১৪২ |
| একাদশ | বিবিধ | ১৪৩–১৫৩ |
মনে রাখার কৌশল: (১)প্রজা (২)রা (৩)মৌলিক অধিকারের দাবি নিয়ে (৪)নির্বাহী অফিসারের কাছে গিয়ে (৫)আইনি ব্যাখ্যা ও (৬)বিচার চেয়ে (৭)নির্বাচন দেওয়ার অনুরোধ করল; এতে (৮)মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যিনি (৯)বাংলাদেশের কর্মবিভাগে চাকরিরত ছিলেন, (৯-ক)জরুরি অবস্থা ঘোষণা করে (১০)সংবিধান সংশোধন ও (১১)বিবিধ ব্যবস্থা গ্রহণ করলেন।
সাতটি তফসিল
- প্রথম: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয়: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)।
- তৃতীয়: শপথ ও ঘোষণা।
- চতুর্থ: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি (সামরিক শাসনামলের কাজের বৈধতা এখানেই দেওয়া হয়েছিল)।
- পঞ্চম: ৭ মার্চ ১৯৭১-এর ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ: ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম: ১০ এপ্রিল ১৯৭১-এর স্বাধীনতার ঘোষণাপত্র। (পঞ্চম–সপ্তম তফসিল যুক্ত হয় পঞ্চদশ সংশোধনীতে।)
প্রতিষ্ঠান: মেয়াদ ও যোগ্যতা
| পদ বা প্রতিষ্ঠান | মূল তথ্য |
|---|---|
| রাষ্ট্রপতি | ন্যূনতম বয়স ৩৫; মেয়াদ ৫ বছর; সংসদীয় ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান। সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি; প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য কাজ প্রধানমন্ত্রীর পরামর্শে। |
| জাতীয় সংসদ | ইংরেজি নাম House of the Nation; এক কক্ষবিশিষ্ট; ৩৫০ আসন (৩০০ সরাসরি নির্বাচিত + ৫০ সংরক্ষিত নারী আসন); কোরাম ৬০ জন; সমান ভোট হলে স্পিকারের নির্ণায়ক (কাস্টিং) ভোট। |
| সুপ্রিম কোর্ট | আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ; ‘কোর্ট অব রেকর্ড’; সংবিধানের রক্ষক ও অভিভাবক। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি (অনুচ্ছেদ ৯৫)। |
| নির্বাচন কমিশন | প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ ৫ বছর। |
| সরকারি কর্ম কমিশন | অনুচ্ছেদ ১৩৭; প্রতিষ্ঠা ৮ এপ্রিল ১৯৭২। |
| অ্যাটর্নি জেনারেল | নির্বাহী বিভাগের অংশ (চতুর্থ ভাগ)। |
বিস্তারিত পাতা
- প্রস্তাবনা
- প্রথম ভাগ- প্রজাতন্ত্র
- দ্বিতীয় ভাগ- রাষ্ট্র পরিচালনার মূলনীতি
- তৃতীয় ভাগ- মৌলিক অধিকার
- চতুর্থ ভাগ-নির্বাহী বিভাগ
- ১ম পরিচ্ছেদ-সংসদ
- ২য় পরিচ্ছেদ-আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতি
- ষষ্ঠ ভাগ- বিচারবিভাগ
- সপ্তম ভাগ- নির্বাচন
- অষ্টম ভাগ- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
- নবম ভাগ-বাংলাদেশের কর্মবিভাগ
- দশম ভাগ-সংবিধান-সংশোধন
- একাদশ ভাগ- বিবিধ
- তফসিল
বিগত বিসিএসে যা এসেছে
- বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? — ৭টি (৩৯তম বিসিএস)
- ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? — পঞ্চম তফসিল (৪০তম, ৪৫তম বিসিএস)
- স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? — সপ্তম (৪০তম বিসিএস)
- সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? — ৪র্থ তফসিল (৪১তম বিসিএস)
- সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কী? — The House of the Nation (৪৯তম বিসিএস)
- বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে? — রাষ্ট্রপতি (৪৮তম বিসিএস)
- বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? — রাষ্ট্রপতি (৪৫তম বিসিএস)
- সংসদ অধিবেশন কে আহ্বান করেন? — রাষ্ট্রপতি (২৪তম বিসিএস)
- বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? — ৬০ জন (২৫তম বিসিএস)
- জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? — ৬০ জন (২১তম বিসিএস)
- জাতীয় সংসদে ‘কাস্টিং’ ভোট কী? — স্পিকারের ভোট (৩৭তম বিসিএস)
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স— — ৩৫ বছর (৩৮তম বিসিএস)
- বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? — ৯৫ (৪৬তম বিসিএস)
- প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? — প্রধান বিচারপতি নিয়োগ (২১তম বিসিএস)
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী ‘কোর্ট অব রেকর্ড’ হিসাবে গণ্য— — সুপ্রিম কোর্ট (৪৫তম বিসিএস)
- প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? — ৫ বছর (২৫তম বিসিএস)
- বাংলাদেশে সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? — ৮ এপ্রিল, ১৯৭২ (৪৫তম বিসিএস)
- সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে? — ১৩৭ নং অনুচ্ছেদে (৪০তম বিসিএস)
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? — ১৩৭ (২২তম, ৪২তম বিসিএস)
- সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে— — ১৩৭ (৩৭তম বিসিএস)
- বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? — ১৩৭ (৩১তম বিসিএস)
- অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? — নির্বাহী বিভাগ (৪৬তম বিসিএস)
- বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট? — এক কক্ষ (৩৬তম বিসিএস)
- বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? — ৫ বার (৪৭তম বিসিএস)
- বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় — — ৭ মার্চ, ১৯৭৩ (৪০তম বিসিএস)
- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? — ৭ মার্চ ১৯৭৩ (২৮তম বিসিএস)
- বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (৪১তম বিসিএস)
এরপর কী করবেন
- বাংলাদেশ বিষয়াবলির বিগত সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ুন।
- মডেল টেস্টে বাংলাদেশ বিষয়াবলি বেছে নিয়ে নিজেকে যাচাই করুন।
- বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মূল পাতায় ফিরে যান।
