কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম থেকে প্রায় প্রতিটি বিসিএস প্রিলিমিনারিতে একাধিক প্রশ্ন আসে: কোন গ্রন্থ কোন ধরনের, কোনটি প্রথম, কোনটি বাজেয়াপ্ত, কোন কবিতার জন্য কারাদণ্ড, আর বিখ্যাত পঙ্‌ক্তি কোন রচনার। নিচের ছকগুলো এভাবেই সাজানো।

বাংলা সাহিত্যের যুগ — এই অধ্যায়ের পাতা: প্রাচীন যুগ ও চর্যাপদ · মধ্য যুগ · আধুনিক যুগের প্রথম পর্যায় · রবীন্দ্র পূর্ববর্তী সাহিত্য · রবীন্দ্রনাথ ঠাকুর · কাজী নজরুল ইসলাম · রবীন্দ্র পরবর্তী সাহিত্য · বাংলাদেশের কবিতা

জীবন এক নজরে

  1. জন্ম ২৪ মে ১৮৯৯ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬), পশ্চিম বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে; ডাকনাম ‘দুখু মিয়া’।
  2. শৈশবে লেটো গানের দলে যোগ দেন; ১৯১৭ সালে ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচিতে যান।
  3. ‘বিদ্রোহী কবি’; বাংলাদেশের জাতীয় কবি। ১৯৭২ সালে বাংলাদেশ সরকার তাঁকে সপরিবারে ঢাকায় নিয়ে আসে; ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব ও একুশে পদক পান।
  4. ১৯৪২ সালে দুরারোগ্য ব্যাধিতে বাকশক্তি ও স্মৃতিশক্তি হারান।
  5. মৃত্যু ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), ঢাকায়; সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে।

‘প্রথম’ ও গুরুত্বপূর্ণ ঘটনা

  1. প্রথম প্রকাশিত লেখা: গল্প ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ (১৯১৯, সওগাত)।
  2. প্রথম প্রকাশিত গ্রন্থ: গল্পগ্রন্থ ‘ব্যথার দান’ (১৯২২)।
  3. প্রথম কাব্যগ্রন্থ: ‘অগ্নিবীণা’ (১৯২২); এর প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’; ‘বিদ্রোহী’ কবিতাও এ গ্রন্থে।
  4. ১২ আগস্ট ১৯২২ অর্ধসাপ্তাহিক ‘ধূমকেতু’ প্রকাশ করেন; সাপ্তাহিক ‘লাঙল’ পত্রিকাও তাঁর সম্পাদিত।
  5. ‘ধূমকেতু’তে প্রকাশিত কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ লেখার জন্য রাজদ্রোহের অভিযোগে এক বছরের সশ্রম কারাদণ্ড; কারাগারে অনশন করেন।
  6. রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত’ নাটক নজরুলকে উৎসর্গ করেন; নজরুল তাঁর কাব্যসংকলন ‘সঞ্চিতা’ উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে।

রচনা ধরন অনুযায়ী

ধরনরচনা
কাব্যগ্রন্থঅগ্নিবীণা, দোলনচাঁপা, বিষের বাঁশী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, সিন্ধু-হিন্দোল (‘দারিদ্র্য’ কবিতা এতে), চক্রবাক, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু, নতুন চাঁদ; সংকলন সঞ্চিতা
শিশুতোষঝিঙে ফুল, পুতুলের বিয়ে
উপন্যাসবাঁধনহারা (পত্রোপন্যাস), মৃত্যুক্ষুধা, কুহেলিকা
গল্পগ্রন্থব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা (‘পদ্মগোখরা’ গল্প এতে)
প্রবন্ধগ্রন্থযুগবাণী, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী, রুদ্র-মঙ্গল (‘আমার পথ’ প্রবন্ধ এতে)
নাটকঝিলিমিলি, আলেয়া, মধুমালা
গানতিন হাজারের বেশি গান; ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, ‘চল চল চল’ (বাংলাদেশের রণসংগীত)

বাজেয়াপ্ত গ্রন্থ

ব্রিটিশ সরকার নজরুলের পাঁচটি গ্রন্থ বাজেয়াপ্ত করে: যুগবাণী (১৯২২), বিষের বাঁশী, ভাঙার গান, প্রলয়শিখা ও চন্দ্রবিন্দু। ‘অগ্নিবীণা’ বাজেয়াপ্ত হয়নি।

বিখ্যাত পঙ্‌ক্তি

  1. ‘বল বীর, বল উন্নত মম শির’—বিদ্রোহী (অগ্নিবীণা)।
  2. ‘ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে’—‘কামাল পাশা’ কবিতা; দামাল ছেলে তুরস্কের কামাল আতাতুর্ক।
  3. ‘কালাপাহাড়’-কে কবি প্রচলিত ধর্ম ও সংস্কারবিরোধী শক্তির প্রতীক হিসেবে দেখিয়েছেন।

বিস্তারিত পাতা

  1. কাজী নজরুল ইসলামের জীবনবৃত্তান্ত
  2. কাজী নজরুল ইসলাম এর শিক্ষাজীবন
  3. কাজী নজরুল ইসলাম এর কর্মজীবন
  4. কাজী নজরুল ইসলাম এর বিভিন্ন নাম
  5. কাজী নজরুল ইসলামের প্রথম রচনা
  6. কাজী নজরুল ইসলাম এর উপন্যাস
  7. কাজী নজরুল ইসলাম এর নাটক কাব্যগ্রন্থ ও অন্যান্য
  8. কাজী নজরুল ইসলাম এর পুরস্কার ও খেতাব
  9. কাজী নজরুল ইসলাম এর নিষিদ্ধ গ্রন্থ ও কারাদণ্ড
  10. কাজী নজরুল ইসলাম -সাহিত্য উৎসর্গ
  11. কাজী নজরুল ইসলাম এর বাংলাদেশ যাত্রা
  12. কাজী নজরুল ইসলাম এর কয়েকটি উল্লেখযোগ্য কবিতা
  13. কাজী নজরুল ইসলাম এর উক্তি
  14. কাজী নজরুল ইসলাম – বিবিধ

বিগত বিসিএসে যা এসেছে

  1. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? — বাউণ্ডেলের আত্মকাহিনী (২২তম বিসিএস)
  2. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? — ব্যথার দান (২০তম বিসিএস)
  3. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? — প্রলয়োল্লাস (২৯তম বিসিএস)
  4. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? — প্রলয়োল্লাস (১০তম, ৩৮তম বিসিএস)
  5. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? — অগ্নিবীণা (৩১তম বিসিএস)
  6. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? — অগ্নিবীণা (১৯তম বিসিএস)
  7. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? — আনন্দময়ীর আগমনে (২২তম বিসিএস)
  8. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? — আনন্দময়ীর আগমনে (২৬তম বিসিএস)
  9. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা? — পত্রিকা (২৪তম বিসিএস)
  10. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? — রবীন্দ্রনাথ ঠাকুর (১৬তম বিসিএস)
  11. সঞ্চিতা- কোন কবির কাব্য সংকলন? — কাজী নজরুল ইসলাম (২৪তম বিসিএস)
  12. ফণিমনসা- কাব্যের রচয়িতা কে? — কাজী নজরুল ইসলাম (২৪তম বিসিএস)
  13. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? — সিন্ধু হিন্দোল (২৬তম বিসিএস)
  14. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? — উপন্যাস (৩৯তম বিসিএস)
  15. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? — কুহেলিকা (৩৬তম বিসিএস)
  16. কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? — কুহেলিকা (৪৯তম বিসিএস)
  17. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? — পদ্মগোখরা (৩২তম বিসিএস)
  18. কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? — যুগবাণী (৫০তম বিসিএস)
  19. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? — রুদ্র-মঙ্গল (৪৫তম বিসিএস)
  20. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? — অগ্নিবীণা (৪৭তম বিসিএস)
  21. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? — যুগবাণী (৪১তম বিসিএস)
  22. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”—কে এই দামাল ছেলে? — কামাল পাশা (৪৩তম বিসিএস)
  23. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’-কে স্মরণ করেছেন কেন? — প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে (৩৭তম বিসিএস)
  24. ‘আজ চারদিন হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।’—কার লেখা? — কাজী নজরুল ইসলাম (৪৮তম বিসিএস)
  25. ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’—গানটির রচয়িতা— — কাজী নজরুল ইসলাম (৪৬তম বিসিএস)
  26. ‘বউ কথা কও, বউ কথা কও / কও কথা অভিমানিনী / সেধে সেধে কেঁদে কেঁদে / যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে? — কাজী নজরুল ইসলাম (১৪তম বিসিএস)
  27. ‘কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা’ — এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? — কাজী নজরুল ইসলাম (২৪তম বিসিএস)

এরপর কী করবেন

  1. বাংলা ভাষা ও সাহিত্যের বিগত সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ুন।
  2. মডেল টেস্টে বাংলা বেছে নিয়ে নিজেকে যাচাই করুন।
  3. বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের মূল পাতায় ফিরে যান।
Scroll to Top