সাধারণ বিজ্ঞান — প্রশ্ন

প্রশ্ন ব্যাংক

নিত্য ব্যবহার্য বহু ‘এরোসোলের’ কৌটায় এখন লেখা থাকে ‘সিএফসি’ বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?

ক) ফুসফুসে রোগ সৃষ্টি করে খ) গ্রিনহাউস ইফেক্টে অবদান রাখে গ) ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে ঘ) দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়

প্রশ্ন ব্যাংক

আল্ট্রাসনোগ্রাফি কী?

ক) নতুন ধরনের এক্স-রে খ) ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ

প্রশ্ন ব্যাংক

বাংলাদেশে তড়িতের কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কী?

ক) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয় খ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে গ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায় ঘ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে

প্রশ্ন ব্যাংক

নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কীভাবে?

ক) যথাযথভাবে হাল ঘুরিয়ে খ) নদীস্রোতের সুকৌশল ব্যবহার গ) গুন টানার সময় টানটি সামনের দিকে রেখে ঘ) পাল ব্যবহার করে

প্রশ্ন ব্যাংক

বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

ক) সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে খ) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে গ) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে ঘ) মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে

Scroll to Top