সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

📘 যে পরীক্ষায় এসেছে: ১৮তম বিসিএস প্রিলিমিনারি

  1. ক) রূপতত্ত্ব
  2. খ) ধ্বনিতত্ত্ব
  3. গ) পদক্রম
  4. ঘ) বাক্য প্রকরণ
উত্তর ও ব্যাখ্যা দেখুন

✔ সঠিক উত্তর: খ) ধ্বনিতত্ত্ব

ব্যাখ্যা:

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ঃ সন্ধি, ণ-তত্ব ও ষ-ত্ব বিধান, ধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রণালি, ধ্বনির পরিবর্তন ইত্যাদি।

শব্দ, প্রত্যয়, পুরুষ, উপসর্গ, কারক ও বিভক্তি, বচন, সমাস, লিঙ্গ ইত্যাদি শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়।

বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়গুলো হল- পদবিন্যাস, বাক্যরীতি, বাক্য বিন্যাস, বাচ্য পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন, বিরাম চিহ্ন ইত্যাদি।

← আগের প্রশ্ন১৮তম বিসিএস প্রিলিমিনারি — সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান (২৩/১০০)পরের প্রশ্ন →

Scroll to Top