শৈবাল দিঘীরে কহে উচ্চ করি শির লিখে রেখো এক ফোটা দিলাম শিশির- অংশটুকুর মূল প্রতিপাদ্য বিষয়-

  1. ক) প্রতিদান
  2. খ) প্রত্যুপকার
  3. গ) অকৃতজ্ঞতা
  4. ঘ) অসহিষ্ণুতা
উত্তর ও ব্যাখ্যা দেখুন

✔ সঠিক উত্তর: গ) অকৃতজ্ঞতা

ব্যাখ্যা:

দিঘির বিশাল জলরাশির মধ্যে শৈবালের অবস্থান ও অস্তিত্ব। এই শৈবালের ওপর জমেছে ভােরের শিশির। শিশিরের ক্ষুদ্র ফোঁটা গড়িয়ে পড়েছে দিঘির অগাধ জলে। এই সামান্য শিশির-ফোটাকে শৈবাল দিঘির প্রতি তার মহৎ দান বলে গণ্য করছে। অথচ দিঘির বিশাল জলরাশির কাছে এক ফোঁটা শিশির অতি তুচ্ছ। দিঘির জলেই যার অস্তিত্ব, সেই দিঘির প্রতি শৈবালের এমন দম্ভোক্তি সত্যি হীনম্মন্যতার ও অকৃতজ্ঞতা পরিচায়ক।

Scroll to Top