📘 যে পরীক্ষায় এসেছে: ২১তম বিসিএস প্রিলিমিনারি
উত্তর ও ব্যাখ্যা দেখুন
✔ সঠিক উত্তর: ঘ) শক্তি
ব্যাখ্যা:
‘মুখ’ শব্দের কিছু ভিন্নার্থে প্রয়োগের উদাহরণ-
বদন, আনন অর্থে – লঙ্কার রাজা রাবণের দশ মুখ।
প্রবেশ পথ অর্থে – একসময় তারা গুহা মুখে গিয়ে পৌঁছাল।
সূচনা অর্থে – কাজের মুখে বাধা দিয়ো না।
অভিমান অর্থে – মেয়েটি কথায় কথায় মুখ ফুলায়।
মান রাখা অর্থে – এ ছেলে একদিন বংশের মুখ রাখবেই।
শরীরের অঙ্গ অর্থে – তোমার মুখটা ভীষণ সুন্দর।
কথা অর্থে – ‘মুখে মধু অন্তরে বিষ।’
সংযত অর্থে – মুখ সামলে কথা বলো।
ক্ষমতা বা শক্তি অর্থে – ‘যত বড় মুখ নয়, তত বড় কথা।’
সাহস অর্থে – মুখ ফুটে কথাটা বলে ফেল।
← আগের প্রশ্ন২১তম বিসিএস প্রিলিমিনারি — সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান (৩৭/১০২)পরের প্রশ্ন →