‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয় ?

📘 যে পরীক্ষায় এসেছে: ১৮তম বিসিএস প্রিলিমিনারি

  1. ক) সমুচ্চয়ী
  2. খ) অনন্বয়ী
  3. গ) পদান্বয়ী
  4. ঘ) অনুকার
উত্তর ও ব্যাখ্যা দেখুন

✔ সঠিক উত্তর: খ) অনন্বয়ী

ব্যাখ্যা:

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন
ক. উচ্ছ্বাস প্রকাশে : মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!
খ. অনুমোদনবাচকতায় : আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব।
গ. সম্বোধনে: তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!
ঘ. সম্ভাবনায় : সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে।

← আগের প্রশ্ন১৮তম বিসিএস প্রিলিমিনারি — সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান (২৮/১০০)পরের প্রশ্ন →

Scroll to Top