‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা-

📘 যে পরীক্ষায় এসেছে: ১৭তম বিসিএস প্রিলিমিনারি

  1. ক) লালন শাহ্
  2. খ) সিরাজ সাঁই
  3. গ) মদন বাউল
  4. ঘ) পাগলা কানাই
উত্তর ও ব্যাখ্যা দেখুন

✔ সঠিক উত্তর: ক) লালন শাহ্

ব্যাখ্যা:

কবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানে প্রভাবিত হয়ে, প্রবাসী পত্রিকার ‘হারামণি’ বিভাগে লালনের কুড়িটি গান প্রকাশ করেন। ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির অবস্থান ১৪তম। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গানঃ

আমি অপার হয়ে বসে আছি।
সব লোকে কয় লালন কি জাত সংসারে।
আমার ঘরের চাবি পরের হাতে…
জাত গেলো জাত গেলো বলে।
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা…

← আগের প্রশ্ন১৭তম বিসিএস প্রিলিমিনারি — সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান (২৩/৯৮)পরের প্রশ্ন →

Scroll to Top