📘 যে পরীক্ষায় এসেছে: ২৪তম বিসিএস প্রিলিমিনারি
উত্তর ও ব্যাখ্যা দেখুন
✔ সঠিক উত্তর: গ) ফাঁকি দেওয়া
ব্যাখ্যা:
মাথা শব্দের কিছু ভিন্নার্থে প্রয়োগ–
মেধা, বুদ্ধি অর্থে – মাথা খাটিয়ে কাজ কর।
আগা অর্থে – গাছের মাথায় পাখিরা বাসা করেছে।
শ্রেষ্ঠ অর্থে – বৃদ্ধিজীবীরা দেশের মাথা
মস্তক, শির অর্থে – অন্যায়ের কাছে কখনোই মাথা নোয়াবে না।
শিরঃপীড়া অর্থে – হঠাৎ করে খুব মাথা ধরেছে।
ফাঁকি দেওয়া অর্থে – কার মাথায় হাত বুলিয়েছ?
প্রধান : তিনি এ গাঁয়ের মাথা।
প্রণাম : ‘ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।’
সংযোগস্থলে : রাস্তার চৌমাথায় আমাদের বাড়ি।
পরিশ্রমে : শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে।
বুঝতে পারা : অঙ্কটি আমার মাথায় ঢুকছে না।
← আগের প্রশ্ন২৪তম বিসিএস প্রিলিমিনারি — সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান (৩১/৯৮)পরের প্রশ্ন →