মডুলো অপারেশন

গণিতে কিছু কিছু মেশিন (ফাংশন) আছে যেগুলো কোন ইনপুট গ্রহণ করে আউটপুট দেয়। যেমন – বর্গ, বর্গমূল, লগারিদম ইত্যাদি।
ধরা যাক বর্গের কথা- এটি এমন একটি মেশিন যাতে ৩ ইনপুট হিসাবে দিলে ৯ আউটপুট পাওয়া যায়($৩^২=৯$)। আবার বর্গমূল মেশিনটাতে ১৬ দিলে ৪ পাওয়া যায়, ($\sqrt১৬ = ৪$)তেমনি একটি অপারেটর(মেশিন বা ফাংশন ও বলতে পারেন।) মডুলো বা মডুলাস বা সংক্ষেপে মড( Modulo, Modulus, MOD) এটিকে প্রকাশ করা হয়, MOD লিখে বা % চিহ্ন দিয়ে। এটার কাজ হল(আউটপুট) ভাগ শেষ দেখানো। যেমন- আমরা যদি ৫ কে দুই দ্বারা ভাগ করি তবে ভাগ শেষ ১ থাকে। তাই-
৫ MOD ২ = ৫ % ২= ১;
আবার যদি ৯ কে ৩ দ্বারা ভাগ করি তবে ভাগ শেষ থাকে শূন্য। তাই-
৯ % ৩= ০

আমরা এই প্রায়ই অপারেটরটি অজানতে বা জানতে(!) ব্যবহার করি, বিশেষ করে যখন দিন, মাস, ঘণ্টা বের করতে বলা হয়। যেমন ধরা যাক ৭৭২ ঘণ্টায় কয়দিন হয় আমরা তা বের করতে চাচ্ছি, আমরা সাধারণত এই ভাবে করি –

দেখা যাচ্ছে ৩২ দিন হয়ে ৪ ঘণ্টা বেশি হচ্ছে। যদি কোন কাজে আমাদের শুধু অবশিষ্টটুকুর প্রয়োজন হয় তখন আমরা মডুলাস অপারেশন ব্যবহার করি।
আর কম্পিউটারে করার সময় এতো কিছু না করে শুধু ৭৭২%২৪ লিখে দিলেই আউটপুট হিসাবে ৪ দেখাবে। মডুলাস ব্যবহার করে আমরা দেখব কিভাবে যেকোন তারিখের বারের নাম বের করা যায়।

Scroll to Top