লেবানন

লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র যা পূর্বদিকের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত। লেবাননের রাজধানী বৈরুত। ভ্রমনকারীদের কাছে বৈরুত মধ্যপ্রাচ্যের প্যারিস হিসাবে পরিচিত।

অবস্থানঃ লেবাননের পূর্বে সিরিয়া, দক্ষিণ-পূর্বে গোলান মালভূমি এবং দক্ষিণে ইসরাইল। পশ্চিমে ভূমধ্যসাগরের মাঝে সাইপ্রাস অবস্থিত।

লেবাননের গৃহযুদ্ধ(১৯৭৫-১৯৯০) লেবাননের গৃহযুদ্ধ একটি বহুঘটনাবহুল গৃহযুদ্ধ ছিল এবং এতে আনুমানিক ২,৫০,০০০ জনের মৃত্যু হয়।

হিজবুল্লাহ হিজবুল্লাহ আক্ষরিকভাবে “আল্লাহর দল” অথবা “ঈশ্বরের দল” — এছাড়া হিযবুল্লাহ হচ্ছে লেবাননের শিয়া অধ্যুষিত সংগ্রামী সংগঠন হিসেবেও বর্ণান্তরিত করা হয়, যার প্রধান হাসান নাসরুল্লাহ। এটি ইরান ও সিরিয়া থেকে আর্থিক ও রাজনৈতিক সমর্থন গ্রহণ করে, এবং তার সামরিকপক্ষকে আরব এবং মুসলিম বিশ্বের অনেক অংশ জুড়ে একটি প্রতিরোধের আন্দোলন হিসেবে গণ্য করা হয়। মার্কিন সরকার, নেদারল্যান্ডস, বাহরাইন, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েলের কাছে হিজবুল্লাহ পুরো বা আংশিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন। হিজবুল্লাহ, ইরান-ইসরাইল বিরোধে ইরানের প্রতিনিধি হিসাবে কাজ করে।

Palestine-Israil এখানে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো লেবানন(Above Palestine)। সেখানকার প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক শক্তি হিজবুল্লাহ একদিকে ইসরায়েলের আজন্মের শত্রু, অন্যদিকে ইসরায়েলের চিরশত্রু ইরানের ঘনিষ্ঠ মিত্র। গাজা সীমান্তে তোলা দেয়ালের মতো করে লেবানন সীমান্তেও ইসরায়েল দেয়াল তুলছে। এই বিষয় এবং লেবানন উপকূলে ইসরায়েলের গ্যাস ও তেল অনুসন্ধান নিয়ে আগে থেকেই ইসরায়েলের সঙ্গে লেবাননের দ্বন্দ্ব লেগে আছে।

ইসরায়েলের জেনারেলদের কাছে সবচেয়ে বড় হুমকি হলো হিজবুল্লাহর হাতে থাকা স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ১ লাখ ৩০ হাজার ক্ষেপণাস্ত্র ও রকেটের মজুত এবং ৫০ হাজার দক্ষ যোদ্ধা। গাজার সহিংসতা যদি চলতে এবং বাড়তে থাকে, তাহলে হিজবুল্লাহ সেখানে হস্তক্ষেপ করে বসতে পারে। ইরানের নেতারা বারবার বলে আসছেন, ইসরায়েল ২০০৬ সালে হিজবুল্লাহর ওপর হামলা চালানোর পর ইরান যতটা চুপ ছিল, এবার আর তা থাকবে না; এবার তারা হিজবুল্লাহকে সরাসরি সামরিক সহায়তা দেবে।

Scroll to Top