গুয়াম

গুয়াম প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের একটি দ্বীপ। এটি মারিয়ানা দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সর্ব দক্ষিণের দ্বীপ। যা মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন। গুয়ামই যুক্তরাষ্ট্রের সর্ব পূর্বের স্থান।

১৫৬৫ থেকে গুয়াম স্পেনের উপনিবেশ ছিল। ১৮৯৮ সালের স্পেন-আমেরিকা যুদ্ধে গুয়াম আমেরিকার হস্তগত হয়। ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে জাপান আমেরিকার পার্ল হার্বার আক্রোমণের কয়েক ঘণ্টার মধ্যেই গুয়াম দখল করে নেয়। এ সময় জাপান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়েছিল। আড়াই বছর পর ২১ জুলাই, ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্র আবার গুয়াম পুনঃধিকার করে। এই আড়াই বছরে জাপান গুয়ামানিয়ানদের অনেক অত্যাচার করে।

এর রাজধানীর নাম হাগাত্না (পূর্বে আগানা নামে পরিচিত ছিল)। গুয়ামের অর্থনীতি মূলত পর্যটন-নির্ভর। এছাড়া এখানে মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি অবস্থিত।

এখানকার আদি অধিবাসী হলো চামোরো নামক জনগোষ্ঠী। তারা প্রায় ৪,০০০ বছর আগে এখানে বসতি স্থাপন করে। জন্মগতভাবে এ দ্বীপের অধিবাসীগণ যুক্তরাষ্ট্রের নাগরিক।

১৯৭১ সাল থেকে গুয়াম একজন নির্বাচিত গভর্নর দ্বারা শাসিত হয়। ৭জানুয়ারি ২০১৯ পর্যন্ত গভর্নর ছিলেন রিপাবলিকান পার্টির এডি জে. বাজা কালভো। (৩৮তম বিসিএস প্রিলিমিনারি) বর্তমান গভর্নর ডেমোক্র্যাটিক পার্টির লৌ লিওন গুয়েরেরো।

Scroll to Top