মেসোপটেমীয় সভ্যতা

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে ৩টি।

মেসোপটেমিয়া অর্থ-দুটি নদীর মধ্যবর্তী ভূমি, বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এ সভ্যতা। তুরষ্কের আনাতোলিয়া (আর্মেনিয়া) পর্বতমালা হতে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীদুটির পলিসমৃদ্ধ এই অঞ্চলে এরূপ সভ্যতার বিকাশ ঘটাতে সহযোগিতা করেছিল। (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) অধুনা ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরষ্কের উত্তরাংশ এবং ইরানের খুযেস্তান প্রদেশের অঞ্চল গুলোই প্রাচীন কালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় ।(১৮তম বিসিএস প্রিলিমিনারি) মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। (২৪তম বিসিএস প্রিলিমিনারি) মেসোপটেমীয় সভ্যতা ৫০০০ খৃষ্টপূর্বে সূচনা হয়ে পরিপূর্ণতা লাভ করে প্রায় খৃষ্টপূর্ব ৩০০০ অব্দে।

সভ্যতার আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই অঞ্চল মিশরীয় সভ্যতার থেকে অনেকটাই ভিন্ন ছিল এবং বহিঃশত্রুদের থেকে খুব একটা সুরক্ষিত ছিলনা বলে বারবার এর উপর আক্রমণ চলতে থাকে এবং পরবর্তীতে এখানে সুমেরীয়, ব্যবলনীয়, আসিরীয় ও ক্যালডীয় সভ্যতা গড়ে ওঠে। এসকল সভ্যতাকে একত্রে মেসোপটেমিয় সভ্যতা বলে। এই চারটি সভ্যতা নিয়ে আলোচনার মাধ্যমে আমরা মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে জানব।

  1. সুমেরীয় সভ্যতা
  2. ব্যাবিলনীয় সভ্যতা
  3. আসিরীয় সভ্যতা
  4. ক্যালডীয় সভ্যতা
Scroll to Top