জাতীয় বেতনস্কেল ২০১৫

জাতীয় বেতনস্কেল ২০১৫- অষ্টম বেতন কাঠামো

National Pay Scal-2015: সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে নতুন পে-স্কেলের অনুমোদন করেছে মন্ত্রিসভা।

টাইমস্কেল -সিলেকশন গ্রেড বিলুপ্ত
নতুন এ পে-স্কেলে থাকছে না টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। কারণ কেউ টাইম স্কেল পায় কেউ পায় না। কেউ সিলেকশন গ্রেড পায়, বেশির ভাগ কর্মচারী সিলেকশন গ্রেড পায় না। এখন সবার জন্যই বেতন বাড়বে, সবার জন্যই ইনক্রিমেন্ট হবে। নতুন পে-স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে। এই সুবিধা সার্বজনীন।

শ্রেণি বিলুপ্ত
সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান শ্রেণি প্রথাও বিলুপ্ত করা হয়েছে। আর কোনো শ্রেণি থাকবে না। শ্রেণি বিভাজন বিলুপ্ত করা হয়েছে। গ্রেড দিয়ে পরিচয় হবে, ক্লাস দিয়ে নয়। তৃতীয় বা চতুর্থ শ্রেণি বললে অনেকে অস্বস্তি বোধ করেন। এটা আর থাকছে না, এটা ব্রিটিশ আমল থেকে চলে আসছিল।

এ কাঠামোতে বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে যোগ দেওয়া একজন চাকরিজীবীর মূল বেতন হবে মাসে ২২ হাজার টাকা, যা আগের কাঠামোতে ১১ হাজার টাকা ছিল। এর সঙ্গে যুক্ত হবে এলাকা অনুযায়ী বাড়িভাড়া এবং গ্রেড অনুযায়ী চিকিৎসা ও অন্যান্য ভাতা।

আসুন দেখে নেয়া যাক, নতুন কাঠামোতে কোন গ্রেডের বেতন কত।

গ্রেড বর্তমান স্কেল নতুন স্কেল

মন্ত্রিপরিষদ/মুখ্য সচিব

৪৫০০০ ৮৬০০০
সিনিয়র সচিব ৪২০০০ ৮২০০০
গ্রেড-১ ৪০০০০ ৭৮০০০
গ্রেড-২ ৩৩৫০০ ৬৬০০০
গ্রেড-৩ ২৯০০০ ৫৬৫০০
গ্রেড-৪ ২৫৭৫০ ৫০০০০
গ্রেড-৫ ২২২৫০ ৪৩০০০
গ্রেড-৬ ১৮৫০০ ৩৫৫০০
গ্রেড-৭ ১৫০০০ ২৯০০০
গ্রেড-৮ ১২০০০ ২৩০০০
গ্রেড-৯ ১১০০০ ২২০০০
গ্রেড-১০ ৮০০০ ১৬০০০
গ্রেড-১১ ৬৪০০ ১২৫০০
গ্রেড-১২ ৫৯০০ ১১৩০০
গ্রেড-১৩ ৫৫০০ ১১০০০
গ্রেড-১৪ ৫২০০ ১০২০০
গ্রেড-১৫ ৪৯০০ ৯৭০০
গ্রেড-১৬ ৪৭০০ ৯৩০০
গ্রেড-১৭ ৪৫০০ ৯০০০
গ্রেড-১৮ ৪৪০০ ৮৮০০
গ্রেড-১৯ ৪২৫০ ৮৫০০
গ্রেড-২০ ৪১০০ ৮২৫০

বেতন বৃদ্ধি
যারা নিচের দিকে আছেন তাদের বেতন বৃদ্ধির হার বেশি হবে। বেতন কাঠামোর ২০টি গ্রেডের মধ্যে ৬ থেকে ২০ নম্বর পর্যন্ত বাড়বে ৫ শতাংশ হারে, ৫ম গ্রেডে বাড়বে ৪ দশমিক ৫ শতাংশ হারে, ৩ ও ৪ নম্বর গ্রেডে বাড়বে ৪ শতাংশ হারে, ২য় গ্রেডে বাড়বে ৩ দশমিক ৭৫ শতাংশ হারে এবং ১ নং গ্রেডে ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বেতন সমন্বয়
অষ্টম পে-স্কেল অনুযায়ী মূল্যস্ফীতির উপর নির্ভর করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয় করা হবে। স্থায়ী পে-কমিশন অনুযায়ী প্রতি বছর ৫% বেতন বৃদ্ধি পেত। এখন কোনো বছর বেতন বাড়বে, আবার কোনো বছর বাড়বে না। কারণ মূল্যস্ফীতি ৫ শতাংশের কম হলে বেতন বাড়বে না। কেবল যে বছর মূল্যস্ফীতি ৫ শতাংশে বেশি হবে সে বছরই বেতন সমন্বয় হবে।

জাতীয় বেতনস্কেল ২০১৫ বিস্তারিত দেখতে- National Pay Scale-2015

Scroll to Top