আহমেদ ইমতিয়াজ বুলবুল

আহমেদ ইমতিয়াজ বুলবুল (১ জানুয়ারি ১৯৫৬ – ২২ জানুয়ারি ২০১৯) বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব যিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। ১৯৭০-এর দশকের শেষ লগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন।

১৯৭১ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের ২ নাম্বার সেক্টরে মেজর আবু তাহের মোহাম্মদ হায়দারের অধীনে যুদ্ধ করেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৬ সাল থেকে সাল থেকে নিয়মিত গান করেন। ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ১৯৮৪ সালে বেলাল আহমেদের পরিচালিত নয়নের আলো চলচ্চিত্রের গীত রচনা ও সঙ্গীত পরিচালনা করেন তিনি। সেই চলচ্চিত্রের তার লেখা ‘আমার সারাদেহ খেয়োগো মাটি’, ‘আমার বাবার মুখে’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে’ গানগুলো জনপ্রিয়তা পায়।

তাঁর আরও কয়েকটি জনপ্রিয় গান- যার অধিকাংশ গানই তাঁর নিজের রচিত। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হলোঃ

  1. সব ক’টা জানালা খুলে দাও না(গীতিকার নজরুল ইসলাম বাবু, সাবিনা ইয়াসমিন গেয়েছেন।) (১৬তম বিসিএস প্রিলিমিনারি)
  2. ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে
  3. সেই রেললাইনের ধারে মেঠোপথটার পাড়ে দাঁড়িয়ে-
  4. আমি তোমারি প্রেমও ভিখারী
  5. আইল দারুণ ফাগুন রে
  6. আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকব
  7. আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
  8. একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তিসেনার দল
  9. বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়
  10. জীবন ফুরিয়ে যাবে ভালবাসা ফুরাবে না জীবনে
Scroll to Top