ফয়েজ আহমদ

ফয়েজ আহমদ একাধারে ছড়াকার ও শিশুসাহিত্যিক। তাঁর পেশা সাংবাদিকতা। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনেরও তিনি অন্যতম সংগঠক।
শিশু-কিশোর গ্রন্থ ছাড়াও তাঁর বেশ কিছু প্রবন্ধ ও অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর উলে-খযোগ্য শিশু-কিশোর গ্রন্থের মধ্যে রয়েছে : ‘তাতা থৈ থৈ’, ‘বোকা আইভান’, ‘কামরুল হাসানের চিত্রশালায়’, ‘তুলির সাথে লড়াই’, ‘বাজনা কিসের’, ‘প্রতিবাদের ছড়া’ ইত্যাদি।

ফয়েজ আহমদের জন্ম ১৯৩২ সালের ২রা মে মুন্সীগঞ্জ জেলার বাসাইলভোগ গ্রামে।

Scroll to Top