/*Google Adsense*/ /* End Google Adsense*/ /*Google Analytics*/ /*End Google Analytics*/ কামিনী রায় - BCS Solution

কামিনী রায়

কামিনী রায় (জন্মঃ অক্টোবর ১২, ১৮৬৪ – মৃত্যুঃ সেপ্টেম্বর ২৭, ১৯৩৩) একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি বর্তমান বরিশাল জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় “জনৈক বঙ্গমহিলা” ছদ্মনামে লিখতেন।

তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে –
আলো ও ছায়া (১৮৮৯)
নির্মাল্য (১৮৯১)
পৌরাণিকী (১৮৯৭)
মাল্য ও নির্মাল্য (১৯১৩)
অশোক সঙ্গীত (সনেট সংগ্রহ, ১৯১৪)
অম্বা (নাট্যকাব্য, ১৯১৫)
একলব্য
দ্রোণ-ধৃষ্টদ্যুম্ন
শ্রাদ্ধিকী

অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাশ্বেতা ও পুণ্ডরীক তাঁর দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। এছাড়াও, ১৯০৫ সালে তিনি শিশুদের জন্য গুঞ্জন নামের কবিতা সংগ্রহ ও প্রবন্ধ গ্রন্থ বালিকা শিক্ষার আদর্শ রচনা করেন।

তাঁর কয়েকটি জনপ্রিয় কবিতার অংশ-

  1. পরের কারণে স্বার্থ দিয়া বলি/ এ জীবন মন সকলি দাও, তার মত সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও- সুখ কবিতা।
  2. সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। – সুখ ।
  3. নাই কিরে সুখ, নাই কিরে সুখ? এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলি কি নর জনম লয়।
  4. করিতে পারি না কাজ/ সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। পাছে লোকে কিছু বলে কবিতা।
  5. আপনারে লয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে- পরার্থে।
Scroll to Top