লাগে টাকা দেবে গৌরী সেন

লাগে টাকা দেবে গৌরী সেন। (অবশ্য কৃষ্ণ বা কেষ্ট বাদ দিচ্ছি, কানু বিনে তো গীত নেই!)। এই গৌরী সেন সপ্তদশ শতাব্দীর লোক, হুগলির বাসিন্দা। কথিত আছে, ব্যবসাসূত্রে তিনি দস্তার পরিবর্তে একজাহাজ রূপো পেয়েছিলেন। সেই লাভের টাকা তিনি সৎকর্মে ব্যয় করবেন বলে সংকল্প করেন। সবার প্রয়োজনে মুক্তহস্তে দান করে তিনি প্রবাদে স্থান করে নিয়েছেন।

Scroll to Top