বিগত সালের BCS Preliminary- তে বাংলা উপসর্গ থেকে প্রশ্ন এসেছে 5টি।
আর্য তথা সংস্কৃত ভাষাভাষীদের আগমনের পূর্বে, এদেশে যে সকল স্থানীয় ভাষা প্রচলিত ছিল, সে সকল ভাষাকে সাধারণভাবে অনার্য বা দেশী ভাষা বলা হয়। এই সকল ভাষায় ব্যবহৃত উপসর্গগুলি বাংলাতে পাওয়া যায়। সাধারণভাবে এই উপসর্গগুলিই দেশী উপসর্গ নামে পরিচিত। বাংলা ভাষায় এই জাতীয় উপসর্গের সংখ্যা ২১টি। (২৭তম বিসিএস প্রিলিমিনারি) বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। নিচে এই উপসর্গ এবং এর উদাহরণগুলি বর্ণানুক্রমে তুলে ধরা হলো।
অ অঘা অজ অনা
আ আড় আন আব
ইতি ঊন (ঊনা) কদ কু
নি পাতি বি ভর রাম
স সা সু হা
১. অ
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| নিন্দিত অর্থে | অকেজো (নিন্দিত কাজ করে যে), অচেনা, অপয়া |
| অভাব অর্থে | অচিন (চিন-পরিচয়ের অভাব), অজানা, অথৈ (১৬তম বিসিএস প্রিলিমিনারি) |
| ক্রমাগত অর্থে | অঝোর (ক্রমাগতভাবে ঝরতে থাকা), অঝোরে |
২. অঘা
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| বোকা | অর্থে অঘারাম, অঘাচন্ডী |
৩. অজ
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| নিতান্ত/ মন্দ | অজপাড়াগাঁ (একেবারে নিতান্তই পাড়াগাঁ), অজমূর্খ, অজপুকুর |
৪ . অনা
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| অভাব | অনাবৃষ্টি (বৃষ্টির অভাব), অনাদর |
| ছাড়া | অনাছিষ্টি (সৃষ্টিছাড়া), অনাচার |
| অশুভ | অনামুখো (অশুভ, মুখ যার অশুভ) |
৫ . আ
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| অভাব অর্থে- | আলুনি (লবনের অভাব), আকাঁড়া, আধোয়া |
| বাজে, নিকৃষ্ট অর্থে – | আকাঠা, আঘাটা(৩৯তম বিসিএস প্রিলিমিনারি) আগাছা |
৬ . আড়
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| বক্র/ বাঁকা | আড়চোখে (বাঁকা চোখে), আড়নয়নে |
| আধা, প্রায় | আড়পাগলা (আধা পাগলা), আড়ক্ষ্যাপা, আড়মোড়া |
| বিশিষ্ট | আড়গড়া (আস্তাবল), আড়কোলা, আড়কাঠি |
৭ . আন
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| না | আনকোরা (যা এখনো কোরা হয়নি, একদম নতুন) |
| বিক্ষিপ্ত | আনচান, আনমনা (মনের বিক্ষিপ্ত অবস্থা) |
৮ . আব
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| অস্পষ্টতা | আবছায়া (অস্পষ্ট ছায়া), আবডাল |
৯ . ইতি
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| এ বা এর | ইতিপূর্বে (পূর্বেই) , ইতিকর্তব্য |
| পুরনো | ইতিকথা (বহু পুরনো কথা), ইতিহাস |
১০. ঊন (ঊনা)
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| কম | ঊনিশ (বিশ হতে ১ ঊন) , ঊনপাঁজুরে(যার পাঁজরে জোর কম- দুর্বল) |
১১. কদ্
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| নিন্দিত | কদাকার (নিন্দিত/ কুৎসিত আকার) (৩৭তম বিসিএস প্রিলিমিনারি) , কদবেল, কদর্য |
১২ . কু
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| কুৎসিত/ অপকর্ষ | কুঅভ্যাস (কুৎসিত/ খারাপ অভ্যাস), কুকথা, কুনজর, কুসঙ্গ, কুজন |
১৩ . নি
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| নাই/ নেতি | নিখুঁত (খুঁত নেই যার), নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট |
১৪ . পাতি
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| ক্ষুদ্র | পাতিহাঁস (ক্ষুদ্র প্রজাতির হাঁস), পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো |
১৫ . বি
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| ভিন্নতা/ নাই বা নিন্দনীয় | বিপথ (ভিন্ন পথ), বিভূঁই(বিদেশ, ভিনদেশ), বিফল |
১৬ ভর
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| পূর্ণতা | ভরপেট (পেটের ভর্তি/ পূর্ণ অবস্থা), ভরসাঁঝ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যে |
১৭. রাম
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| বড়/ উৎকৃষ্ট | রামছাগল (বড় বা উৎকৃষ্ট প্রজাতির ছাগল), রামদা, রামশিঙ্গা, রামবোকা |
১৮ . স
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| সঙ্গে | সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট |
১৯ . সা
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| উৎকৃষ্ট | সাজিরা (উৎকৃষ্ট মানের এক প্রকার জিরা), সাজোয়ান |
২০ . সু
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| উত্তম | সুদিন (উত্তম দিন), সুনজর, সুখবর, সুনাম, সুকাজ |
২১ হা
| যে অর্থের দ্যোতনা করে | শব্দ গঠন |
|---|---|
| অভাব | হাভাতে (ভাতের অভাব), হাপিত্যেশ( অতি লোভাতুর প্রত্যাশা; দীর্ঘ প্রত্যাশা; আপশোস, অনুশোচনা।), হাঘরে |