মুঘল আমল ও বাংলাদেশ

১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে আকবরের সেনাপতি খান জাহান দাউদ খান কররানীকে পরাজিত করলে বাংলা মুঘল সাম্রাজ্যের অংশ হয়, তবে বারো ভূঁইয়াদের প্রতিরোধে পুরো নিয়ন্ত্রণ আসে জাহাঙ্গীরের আমলে। প্রিলিমিনারিতে প্রশ্ন আসে মূলত সুবাদার, ঢাকায় রাজধানী, লালবাগ দুর্গ আর সম্রাটদের পরিচিতি থেকে।

বাংলার ইতিহাস — এই অধ্যায়ের পাতা: প্রাচীন বাংলা · মধ্যযুগের বাংলা · মুঘল আমল · নবাবী আমল · সংস্কার আন্দোলন · রাজনৈতিক আন্দোলন

মুঘল সম্রাট (প্রধান ছয়জন)

সম্রাটশাসনকালমনে রাখার তথ্য
বাবর১৫২৬–১৫৩০পানিপথের প্রথম যুদ্ধে (১৫২৬) ইবরাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা; আত্মজীবনী তুজুক-ই-বাবরি (বাবরনামা)
হুমায়ুন১৫৩০–১৫৪০, ১৫৫৫–১৫৫৬গৌড় দখল করে বাংলার নাম দেন “জান্নাতাবাদ”; শেরশাহের কাছে হেরে নির্বাসিত
আকবর১৫৫৬–১৬০৫পানিপথের দ্বিতীয় যুদ্ধ (১৫৫৬); মনসবদারি প্রথা, দীন-ই-ইলাহি (১৫৮২); বাংলা সন (ফসলি সন) চালু
জাহাঙ্গীর১৬০৫–১৬২৭তাঁর আমলে সুবাদার ইসলাম খান বারো ভূঁইয়াদের দমন করে ঢাকায় রাজধানী স্থাপন করেন
শাহজাহান১৬২৮–১৬৫৮তাজমহল; পুত্র শাহ সুজা বাংলার সুবাদার
আওরঙ্গজেব১৬৫৮–১৭০৭সর্বশেষ শক্তিশালী মুঘল সম্রাট; তাঁর আমলে শায়েস্তা খান বাংলার সুবাদার

শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ; ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর ইংরেজরা তাঁকে রেঙ্গুনে নির্বাসনে পাঠায়।

বাংলার উল্লেখযোগ্য সুবাদার

সুবাদারমনে রাখার তথ্য
ইসলাম খান (১৬০৮–১৬১৩)১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী আনেন; নাম দেন জাহাঙ্গীরনগর। বারো ভূঁইয়াদের নেতা মুসা খানকে (ঈসা খানের পুত্র) পরাজিত করেন
শাহ সুজা (১৬৩৯–১৬৬০)শাহজাহানের পুত্র; রাজধানী আবার রাজমহলে নেন
মীর জুমলা (১৬৬০–১৬৬৩)কোচবিহার ও আসাম অভিযান
শায়েস্তা খান (১৬৬৪–১৬৭৮, ১৬৮০–১৬৮৮)১৬৬৬ সালে মগ-পর্তুগিজদের হটিয়ে চট্টগ্রাম দখল, নাম দেন ইসলামাবাদ; টাকায় আট মণ চাল; ছোট কাটরা নির্মাণ। লালবাগ দুর্গের কাজ শুরু করেন যুবরাজ মুহাম্মদ আজম (১৬৭৮), শায়েস্তা খান কাজ চালালেও কন্যা পরী বিবির (ইরান দুখত) মৃত্যুর পর তা অসমাপ্ত থাকে
মুর্শিদকুলি খান১৭০৪ সালে দেওয়ানি দপ্তর ঢাকা থেকে মকসুদাবাদে (পরে মুর্শিদাবাদ) নেন; পরে নবাবী শাসনের সূচনা

বারো ভূঁইয়া

  1. মুঘল আধিপত্যের বিরুদ্ধে বাংলার স্থানীয় জমিদার ও সামন্তদের জোট; নেতা ঈসা খান, রাজধানী সোনারগাঁ।
  2. ঈসা খানের মৃত্যুর পর (১৫৯৯) নেতৃত্ব দেন তাঁর পুত্র মুসা খান; ১৬১১ সালের দিকে ইসলাম খানের কাছে আত্মসমর্পণ করেন।
  3. অন্যান্য ভূঁইয়া: প্রতাপাদিত্য (যশোর), কেদার রায় (বিক্রমপুর), চাঁদ রায়, ফজল গাজী (ভাওয়াল) প্রমুখ।

বিস্তারিত পাতা

  1. বাবর
  2. হুমায়ূন
  3. আকবর
  4. পানিপথের যুদ্ধ

বিগত বিসিএসে যা এসেছে

  1. নিচের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? — বাবর (৩৮তম বিসিএস)
  2. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’? — হুমায়ুন (১০তম বিসিএস)
  3. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন? — ইসলাম খান (২৬তম বিসিএস)
  4. কোন নগরীতে মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল? — ঢাকা (১৬তম বিসিএস)
  5. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? — শায়েস্তা খান (২৪তম বিসিএস)
  6. ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন: — শায়েস্তা খান (৩৬তম বিসিএস)
  7. লালবাগের কেল্লা স্থাপন করেন কে? — শায়েস্তা খান (১৬তম বিসিএস)
  8. লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম- — ইরান দুখত (১৭তম বিসিএস)

এরপর কী করবেন

  1. বাংলাদেশ বিষয়াবলির বিগত সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ুন।
  2. মডেল টেস্টে বাংলাদেশ বিষয়াবলি বেছে নিয়ে নিজেকে যাচাই করুন।
  3. বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মূল পাতায় ফিরে যান।
Scroll to Top