মুদ্রার প্রশ্নে কয়েকটি ফাঁদ থাকে: একই নামের মুদ্রা একাধিক দেশে (রুপি, দিনার, পেসো, ফ্রাংক), আর ইউরো চালুর পর অনেক দেশের পুরোনো মুদ্রা বাতিল। নিচের ছকে বর্তমান মুদ্রা ও প্রয়োজনে পুরোনো মুদ্রা দেওয়া হলো।
দেশ পরিচিতি — এই অধ্যায়ের পাতা: বিভিন্ন দেশের রাজধানী · বিভিন্ন দেশের মুদ্রা · বিভিন্ন দেশের ভাষা · বিভিন্ন দেশের আয়তন · বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম · বিভিন্ন দেশের পরিবর্তিত নাম · ইউরোপ মহাদেশ · আফ্রিকা মহাদেশ
এশিয়া
| দেশ | মুদ্রা |
|---|
| জাপান | ইয়েন |
| চীন | ইউয়ান (রেনমিনবি) |
| দক্ষিণ কোরিয়া | উয়ন |
| থাইল্যান্ড | বাত |
| মিয়ানমার | কিয়াত |
| ভুটান | গুলট্রাম |
| মালদ্বীপ | রুফিয়া |
| শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল | রুপি |
| আফগানিস্তান | আফগানি |
| ইরান | রিয়াল |
| সৌদি আরব | রিয়াল |
| মালয়েশিয়া | রিঙ্গিত |
| ইন্দোনেশিয়া | রুপিয়া |
| ভিয়েতনাম | ডং |
ইউরোপ
- ইউরো: ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা; ১ জানুয়ারি ১৯৯৯ থেকে হিসাবের মুদ্রা হিসেবে এবং ১ জানুয়ারি ২০০২ থেকে নোট-মুদ্রা হিসেবে চালু; তত্ত্বাবধানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ফ্রাঙ্কফুর্ট)।
- ইউরো চালুর আগের মুদ্রা: বেলজিয়াম ও ফ্রান্সের ফ্রাংক, নেদারল্যান্ডসের গিল্ডার, জার্মানির মার্ক, ইতালির লিরা।
- ইউরোর বাইরে: যুক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং), সুইজারল্যান্ড (সুইস ফ্রাংক), সুইডেন (ক্রোনা), ডেনমার্ক ও নরওয়ে (ক্রোন), রাশিয়া (রুবল)।
আফ্রিকা ও আমেরিকা
| দেশ | মুদ্রা |
|---|
| দক্ষিণ আফ্রিকা | র্যান্ড |
| নাইজেরিয়া | নাইরা |
| ঘানা | সেডি |
| ব্রাজিল | রিয়াল (১৯৯৪ সালের আগে ক্রুজেইরো) |
| মেক্সিকো, ফিলিপাইন | পেসো |
ব্যক্তির নামে দেশের নাম
| দেশ | যাঁর নামে |
|---|
| বলিভিয়া | সিমন বলিভার |
| কলম্বিয়া | ক্রিস্টোফার কলম্বাস |
| ফিলিপাইন | স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ |
| সৌদি আরব | আল সৌদ রাজবংশ |
| আমেরিকা | আমেরিগো ভেসপুচি |
| মরিশাস | নাসাউয়ের প্রিন্স মরিস |
বিগত বিসিএসে যা এসেছে
- EURO is the currency of— — Europe (৩৪তম বিসিএস)
- শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? — রুপি (৩৩তম বিসিএস)
- সুইডেনের মুদ্রার নাম কী? — ক্রোনা (২২তম বিসিএস)
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী? — উয়ন (১৪তম বিসিএস)
- মালদ্বীপের মুদ্রার নাম কী? — রুফিয়া (১১তম বিসিএস)
- ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর একক মুদ্রা কবে থেকে চালু হচ্ছে? — ১ জানুয়ারি, ১৯৯৯ (২০তম বিসিএস)
এরপর কী করবেন
- আন্তর্জাতিক বিষয়াবলির বিগত সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ুন।
- মডেল টেস্টে আন্তর্জাতিক বিষয়াবলি বেছে নিয়ে নিজেকে যাচাই করুন।
- আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের মূল পাতায় ফিরে যান।