১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসনের দাবি আর নির্বাচনের পথ ধরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। বিসিএসে এ অধ্যায় থেকে প্রায় প্রতি বছর একাধিক প্রশ্ন আসে, বিশেষ করে তারিখ, মুজিবনগর সরকার ও সেক্টর থেকে।
বাংলার ইতিহাস: উপমহাদেশের রাজনৈতিক আন্দোলন · স্বাধীনতা যুদ্ধ · সংবিধান
১৯৪৭–১৯৭০: সময়রেখা
| তারিখ | ঘটনা |
|---|---|
| ১ সেপ্টেম্বর ১৯৪৭ | তমদ্দুন মজলিস গঠন (অধ্যাপক আবুল কাশেম) — ভাষা আন্দোলনের সূচনা |
| ১১ মার্চ ১৯৪৮ | রাষ্ট্রভাষা দিবস পালন; ২১ মার্চ রেসকোর্সে জিন্নাহর “উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা” ঘোষণা |
| ২১ ফেব্রুয়ারি ১৯৫২ | ভাষা আন্দোলনে গুলিবর্ষণ; তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন |
| মার্চ ১৯৫৪ | যুক্তফ্রন্টের ভূমিধস জয় (২১ দফা, প্রতীক নৌকা) |
| ১৯৫৬ | পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা |
| ৭ অক্টোবর ১৯৫৮ | সামরিক শাসন; পরে আইয়ুব খান ক্ষমতা নেন |
| ১৯৬৬ | ছয় দফা: ৫ ফেব্রুয়ারি লাহোরে উত্থাপন, ২৩ মার্চ আনুষ্ঠানিক ঘোষণা; ৭ জুন ছয় দফা দিবস। দফা ৩, ৪ ও ৫ অর্থনীতি বিষয়ক |
| ১৯৬৮ | আগরতলা ষড়যন্ত্র মামলা — শেখ মুজিবসহ ৩৫ আসামি |
| ১৯৬৯ | গণঅভ্যুত্থান (২৪ জানুয়ারি); ২২ ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার; ২৩ ফেব্রুয়ারি “বঙ্গবন্ধু” উপাধি |
| ৭ ডিসেম্বর ১৯৭০ | জাতীয় পরিষদ নির্বাচন: পূর্ব পাকিস্তানের ১৬৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি; প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুস সাত্তার |
১৯৭১: সময়রেখা
| তারিখ | ঘটনা |
|---|---|
| ২ মার্চ | ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন (আ স ম আবদুর রব) |
| ৩ মার্চ | পল্টনে স্বাধীনতার ইশতেহার পাঠ |
| ৭ মার্চ | রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ (এখন সংবিধানের পঞ্চম তফসিলে; ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে) |
| ২৫ মার্চ রাত | অপারেশন সার্চলাইট — পাকিস্তানি বাহিনীর গণহত্যা |
| ২৬ মার্চ | স্বাধীনতার ঘোষণা; ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান ঘোষণা পাঠ করেন |
| ১০ এপ্রিল | মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র জারি (এখন সপ্তম তফসিলে) |
| ১৭ এপ্রিল | মেহেরপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) সরকারের শপথ; গার্ড অব অনার দেন মাহবুব উদ্দিন আহমেদ |
| ১ আগস্ট | নিউইয়র্কে “কনসার্ট ফর বাংলাদেশ” (জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশংকর) |
| ২১ নভেম্বর | সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত আক্রমণ শুরু — এখন সশস্ত্র বাহিনী দিবস |
| ৬ ডিসেম্বর | ভুটান ও ভারতের স্বীকৃতি |
| ১৪ ডিসেম্বর | বুদ্ধিজীবী হত্যা |
| ১৬ ডিসেম্বর | রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ; বাংলাদেশের পক্ষে উপস্থিত গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার |
মুজিবনগর সরকার
| পদ | দায়িত্বে |
|---|---|
| রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক | শেখ মুজিবুর রহমান (পাকিস্তানে বন্দি) |
| উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি | সৈয়দ নজরুল ইসলাম |
| প্রধানমন্ত্রী (প্রতিরক্ষা, তথ্য, অর্থনীতি ও পরিকল্পনাসহ) | তাজউদ্দীন আহমদ |
| অর্থমন্ত্রী | এম মনসুর আলী |
| স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী | এ এইচ এম কামারুজ্জামান |
| পররাষ্ট্র ও আইনমন্ত্রী | খন্দকার মোশতাক আহমদ |
| প্রধান সেনাপতি | কর্নেল (অব.) এম এ জি ওসমানী |
সরকারের সদর দপ্তর: ৮ থিয়েটার রোড, কলকাতা। মুখপত্র: সাপ্তাহিক “জয় বাংলা”।
সেক্টর ও বাহিনী
- সারা দেশ ১১টি সেক্টরে বিভক্ত ছিল; ঢাকা শহর ছিল ২ নম্বর সেক্টরে; ১০ নম্বর সেক্টর ছিল নৌ কমান্ড (কোনো নির্দিষ্ট এলাকা ছাড়া)।
- তিনটি ব্রিগেড ফোর্স: জেড ফোর্স (জিয়াউর রহমান), কে ফোর্স (খালেদ মোশাররফ), এস ফোর্স (কে এম শফিউল্লাহ)।
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয়।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় ২০০১ সালে।
বিস্তারিত পাতা
- ছয় দফা আন্দোলন
- আগরতলা ষড়যন্ত্র মামলা
- গণঅভ্যুত্থান
- ৭ মার্চের ভাষণ
- বুদ্ধিজীবী হত্যা
- সাতজন বীরশ্রেষ্ঠ
- আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
- বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
বিগত বিসিএসে যা এসেছে
- ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? — ২২৩ (৪৬তম বিসিএস)
- ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল— — নৌকা (৩৭তম বিসিএস)
- ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? — খাজা নাজিম উদ্দীন (৪১তম বিসিএস)
- ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতো? — ১১ মার্চ (৪২তম বিসিএস)
- রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? — তমদ্দুন মজলিস (৪২তম বিসিএস)
- ‘ঐতিহাসিক ছয় দফা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন— — ২৩ মার্চ, ১৯৬৬ (৪৫তম বিসিএস)
- ১৯৬৬ সালের ৬ দফার ক’টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? — ৩টি (৪৩তম বিসিএস)
- বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন? — ৩৫ জন (৪০তম বিসিএস)
- ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? — পঞ্চম তফসিল (৪০তম, ৪৫তম বিসিএস)
- স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? — সপ্তম (৪০তম বিসিএস)
- মুজিবনগর সরকার কখন গঠিত হয়? — ১০ই এপ্রিল, ১৯৭১ (৩৯তম বিসিএস)
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল? — থিয়েটার রোড, কলকাতা (৪৮তম বিসিএস)
- মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? — মাহবুব উদ্দিন আহমেদ (৪৬তম বিসিএস)
- মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? — এ এইচ এম কামারুজ্জামান (৪৪তম বিসিএস)
- মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? — তাজউদ্দীন আহমদ (৪৩তম বিসিএস)
- ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল — জয় বাংলা (৪২তম বিসিএস)
- মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল? — নিউইয়র্ক (৪৪তম বিসিএস)
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল? — সোভিয়েত ইউনিয়ন (৪০তম বিসিএস)
- মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? — ২ নম্বর (৪৫তম বিসিএস)
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? — ৮ নম্বর (৪৩তম বিসিএস)
- মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? — ১০ নং সেক্টর (৩৯তম বিসিএস)
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? — ১১টি (২৯তম বিসিএস)
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? — জেনারেল আতাউল গনি ওসমানি (২৯তম বিসিএস)
- মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? — ১৪ ডিসেম্বর ১৯৭১ (৩৬তম বিসিএস)
- রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? — রক্ত সোপান (২৭তম বিসিএস)
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়? — ২০০১ সনে (২৬তম বিসিএস)
এরপর কী করবেন
- বাংলাদেশ বিষয়াবলির বিগত সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ুন।
- মডেল টেস্টে বাংলাদেশ বিষয়াবলি বেছে নিয়ে নিজেকে যাচাই করুন।
- বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মূল পাতায় ফিরে যান।
