বাংলাদেশের নদনদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ; দেশের বেশির ভাগ ভূমি নদীবাহিত পলিতে গড়া। প্রশ্ন আসে প্রধান নদীর উৎপত্তি ও মিলনস্থল, নদীর তীরে স্থান, বাঁধ ও আন্তঃসীমান্ত নদী থেকে।

হালনাগাদ: নভেম্বর ২০২৬। নদীর সংখ্যা নিয়ে সরকারি হিসাব বারবার বদলেছে: পানি উন্নয়ন বোর্ডের ২০১১ সালের বইয়ে ৪০৫টি, জাতীয় নদী রক্ষা কমিশনের ২০২৩ সালের বইয়ে ১,০০৮টি, আর ১৪ এপ্রিল ২০২৫ প্রকাশিত সমন্বিত সরকারি তালিকায় ১,৪১৫টি নদী। প্রশ্নে কোন সংস্থার হিসাব চাওয়া হয়েছে তা দেখে উত্তর দিন।

প্রধান নদী

নদীউৎপত্তি ও প্রবাহমনে রাখার তথ্য
পদ্মা (গঙ্গা)হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ; চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশগোয়ালন্দে যমুনার সঙ্গে, চাঁদপুরে মেঘনার সঙ্গে মিলিত
ব্রহ্মপুত্রমানস সরোবরের কাছের হিমবাহ (কৈলাস অঞ্চল); কুড়িগ্রাম দিয়ে প্রবেশপুরোনো ব্রহ্মপুত্র ময়মনসিংহ হয়ে ভৈরবে মেঘনায় মেশে
যমুনাব্রহ্মপুত্রের প্রধান ধারা১৭৮৭ সালের বন্যা ও ভূমিকম্পের পর গতিপথ বদলে সৃষ্টি — নবীনতম নদী; বঙ্গবন্ধু সেতু ৪.৮ কিমি
মেঘনাবরাক নদ থেকে আসা সুরমা ও কুশিয়ারা ভৈরববাজারের কাছে মিলেসবচেয়ে প্রশস্ত ও পানিবহুল নদী
কর্ণফুলীমিজোরামের লুসাই পাহাড়কাপ্তাই বাঁধ (১৯৬২); তীরে চট্টগ্রাম বন্দর
তিস্তাসিকিম হিমালয়নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ
হালদাখাগড়াছড়ির পাহাড়কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র
সাঙ্গু ও মাতামুহুরীবাংলাদেশের ভেতরেই উৎপত্তিবান্দরবান অঞ্চল
নাফ—বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নদী
হাড়িয়াভাঙ্গা—বাংলাদেশ-ভারত সীমান্ত; মোহনায় দক্ষিণ তালপট্টি (বিলীন)
বুড়িগঙ্গাধলেশ্বরীর শাখাতীরে ঢাকা; বাকল্যান্ড বাঁধ
করতোয়া—তীরে মহাস্থানগড় (বগুড়া)

বাঁধ, চুক্তি ও প্রতিষ্ঠান

  1. ফারাক্কা বাঁধ: ভারতের মুর্শিদাবাদে গঙ্গার ওপর, বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১৬.৫ কিমি দূরে; চালু ১৯৭৫।
  2. গঙ্গার পানিবণ্টন চুক্তি: ১২ ডিসেম্বর ১৯৯৬, মেয়াদ ৩০ বছর — ডিসেম্বর ২০২৬-এ শেষ হচ্ছে।
  3. বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন গঠিত ১৯৭২; স্বীকৃত অভিন্ন নদী ৫৪টি।
  4. নদী গবেষণা ইনস্টিটিউট: ফরিদপুর; পানি উন্নয়ন বোর্ড: ঢাকা।
  5. নদী পয়স্তি = নদীর চরে জেগে ওঠা জমি; নদী সিকস্তি = নদীভাঙনে বিলীন জমি।

আরও তথ্য ও বিস্তারিত পাতা

তথ্যকণিকাঃ বাংলাদেশের নদনদী

  • নদী উন্নয়ন বোর্ড- ঢাকায়।
  • নদী গবেষণা ইন্সটিটউট- ফরিদপুর।
  • নদী পয়স্তি- নদীর চরে যারা চাষাবাদ করে।
  • নদী সিকস্তি- নদী ভাঙনে সর্বস্বান্ত।

দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে।

পাউবো নির্ধারিত অন্যান্য নদী
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে এবং প্রতিটি নদীর একটি পরিচিতি নম্বর দিয়েছে। এর ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর সংখ্যা এখন ৪০৫টি। পাউবো কর্তৃক নির্ধারিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী (১০২টি) , উত্তর-পশ্চিমাঞ্চলের নদী (১১৫টি), উত্তর-পূর্বাঞ্চলের নদী (৮৭টি), উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী (৬১টি), পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী (১৬টি) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী (২৪টি) হিসেবে বিভাজন করে তালিকাভুক্ত করা হয়েছে।

নদী সম্পর্কিত সজ্ঞা
নদী সম্পর্কিত তথ্য

পদ্মা নদী
মেঘনা নদী
ব্রহ্মপুত্র নদ
যমুনা নদী
কর্ণফুলী নদী
নাফ নদী
গঙ্গা নদী
বুড়িগঙ্গা
তিস্তা নদী
সুরমা ও কুশিয়ার
হালদা
সাঙ্গু
মাতামুহরী নদী
কীর্তনখোলা নদী
নদনদীর দৈর্ঘ্য
কয়েকটি নদীর শাখা নদী
কয়েকটি নদীর উপনদী
কয়েকটি নদীর যৌথ প্রবাহ
নদ-নদীর উৎপত্তিস্থল
নদ নদীর তীরবর্তী শহর
অন্যান্য জলাশয়
বিল
হাওড়/বাঁওড় হাওর
ফারাক্কা বাঁধ
কাপ্তাই বাঁধ
টিপাইমুখ বাঁধ
বাকল্যান্ড বাঁধ
লেক/হ্রদ
নদীবন্দর সমূহ
বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন

আন্তঃসীমান্ত নদী
নদীর বিভিন্ন গতি বা অবস্থা
নদীর সঞ্চয়জাত ভূমিরূপ
নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ

বিগত বিসিএসে যা এসেছে

  1. বাংলাদেশের নবীনতম নদী কোনটি? — যমুনা (৪৬তম বিসিএস)
  2. বাংলাদেশে কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস? — হালদা (৪৬তম বিসিএস)
  3. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? — নাফ (৩৪তম বিসিএস)
  4. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? — ফরিদপুর (৩০তম বিসিএস)
  5. যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? — ৫০টি (২১তম বিসিএস)
  6. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? — হাড়িয়াভাঙ্গা (১৪তম বিসিএস)
  7. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? — ১৬.৫ কিলোমিটার (১৩তম বিসিএস)
  8. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? — বুড়িগঙ্গা (১৩তম বিসিএস)
  9. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য- — বন্যা নিয়ন্ত্রণে দু’দেশের মধ্যে সহযোগিতা (১২তম বিসিএস)
  10. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? — করতোয়া (১১তম বিসিএস)
  11. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? — মেঘনা (১১তম বিসিএস)

এরপর কী করবেন

  1. বাংলাদেশ বিষয়াবলির বিগত সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ুন।
  2. মডেল টেস্টে বাংলাদেশ বিষয়াবলি বেছে নিয়ে নিজেকে যাচাই করুন।
  3. বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মূল পাতায় ফিরে যান।
Scroll to Top